চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাই আদর্শ নয় শচীনপুত্রের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 12, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

নামের পাশে টেন্ডুলকার উপাধি আছে। বাবা শচীন টেন্ডুলকারের মত পা পড়েছে ক্রিকেট জগতেও। যুব ক্রিকেটের কয়েকধাপে পরীক্ষায় খুব একটা খারাপ নম্বরও মেলেনি। তবে পিতার গড়া উঁচু চূড়াটা এখনও বহুদূরের গন্তব্যই। অবশ্য কিংবদন্তি পিতার সাথে মিল কমই পুত্র অর্জুন টেন্ডুলকারের। বাঁহাতি ব্যাটসম্যান, বলে আছে গতি! সেকারণে হয়ত অর্জুনের আদর্শটাও ভিন্ন! শচীন টেন্ডুলকার তনয় জানাচ্ছে, পিতা নয়, তার আদর্শ দুই ভিনদেশী ক্রিকেটার। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক ও ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস!

বাবাকে আদর্শ না মানলেও টেন্ডুলকারের খ্যাতির কারণেই ভারতীয় গণমাধ্যমগুলোতে অর্জুনকে ঘিরে আগ্রহ তুমুল। মুম্বাইয়ের জুনিয়র দলের হয়ে অস্ট্রেলিয়া গ্লোবাল টি-টুয়েন্টি ক্রিকেটে অর্জুনের পারফরম্যান্স নজর কেড়েছে অজি গণমাধ্যমেরও।

সিডনির স্যার ডন ব্র্যাডম্যান ক্রিকেট গ্রাউন্ডে হংকংয়ের একটি দলের বিপক্ষে ব্যাট-বলে প্রায় একাই ম্যাচ জিতিয়েছে অর্জুন। পেস বোলিংয়ে ৪ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ২৭ বলে ৪৭ রান করে ম্যাচ সেরা শচীনপুত্র। এরপরই হুমড়ি খেয়ে পড়ে ক্যামেরার ফ্ল্যাশ।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার এবিসিডট নেটকে দেয়া সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছে ব্র্যাডম্যানের নামাঙ্কিত স্টেডিয়ামে খেলতে পেরে সে কতটা গর্বিত, ‘ব্র্যাডম্যানের নামে নাম করা মাঠে খেলতে পেরে আমি ভীষণ গর্বিত। এটা অবিশ্বাস্য।’

বাবা ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। খন্ডকালীন স্পিনার হিসেবে সাফল্যটাও খুব একটা খারাপ না। কিন্তু অর্জুন ঠিক তার উল্টো। গায়ের জোরে বল করতে ভালবাসে। বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে স্ট্রোক খেলার প্রবণতা বেশি। আর যে কারণে স্টার্ক- স্টোকসের প্রতি তার ঝোঁকটাও বেশি বলে এবিসিকে জানিয়েছে অর্জুন।

‘আমি শক্তিশালী, লম্বা এবং ছোটবেলা থেকেই গায়ের জোরে বল করতে পছন্দ করি। আমি সবসময় পেসার হওয়ার স্বপ্ন দেখতাম, কারণ ভারতে গায়ের জোরে বল করার মত খুব বেশি বোলার নেই।’

তবে বাবাকে আদর্শ মনে না করলেও তার পরামর্শ সবসময় মেনে চলে অর্জুন, ‘উনি আমাকে সবসময় বলেন ভয়ডরহীন ভাবে খেলতে। দলের জন্য খেলতে, দল হয়ে খেলতে, আর যে দলের হয়ে খেলবো তার জন্য সর্বস্বটাই দিতে।’

Tags: শচীন টেন্ডুলকার
Previous Post

‘আমার ড্রাগ এডিক্ট হয়ে শুরুর কথা ছিল’

Next Post

শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের পরিকল্পনা ছিলো জঙ্গিদের

Next Post
জঙ্গি

শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের পরিকল্পনা ছিলো জঙ্গিদের

ক্রিপ্টোকারেন্সি

ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করতে যাচ্ছে সাউথ কোরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT