চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্ধবীকে পিটিয়ে গ্রেপ্তার গ্রিনউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বিষাদগ্রস্ত ফুটবল খেলোয়াড় ক্যাপ ও গ্লাভস পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্তাক্ত ছবি ও ভিডিও পোস্ট করে ম্যাশন গ্রিনউডের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিল তার বান্ধবী হ্যারিয়েট রবসন। ইংলিশ স্ট্রাইকারের সেই সহিংসতার খবর দ্রুত ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমগুলোতে। এবার ধর্ষণ ও হামলার অভিযোগে গ্রেপ্তার হলেন ইংলিশদের প্রতিভাবান এ স্ট্রাইকার।

পুরো ঘটনা জানার আগ পর্যন্ত গ্রিনউডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইডেট কোনো পদক্ষেপ নিতে চাইছিল না। কিন্তু ম্যানচেস্টার পুলিশ ২০ বর্ষী তারকাকে আটক করার পর তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ম্যানইউ।

নিজেদের তত্ত্বাবধানে অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চালু আছে জানিয়ে বিবৃতিতে ম্যানইউ জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রেড ডেভিলসের অনুশীলন বা ম্যাচ খেলতে পারবেন না ম্যাশন গ্রিনউড।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার ছবি ও ভিডিওতে এক মহিলার শারীরিক সহিংসতার রিপোর্ট তারা গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে। সেখানে একজন পুরুষকে নিশ্চিত করে। ২০ বছর বয়সীকে ওই ধর্ষণ ও হামলাকারী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

ইংলিশদের প্রতিভাবান ফরোয়ার্ড বলা হয় গ্রিনউডকে। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো, কাভানিকে ছাপিয়ে যেতে না পারলেও দক্ষতায় পিছিয়ে নেই তিনি। সমস্যা হল, মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বাইরের নেতিবাচক সব বিষয়ে বিতর্কে জড়ানো একরকম নিত্য করে ফেলেছেন ২০ বর্ষী তারকা। সম্প্রতি বান্ধবী পরিচয়ে হোটেলে একজনকে রাখার অভিযোগে পেয়েছিলেন চার ম্যাচের নিষেধাজ্ঞা। এবারের ঘটনা আরও ভয়াবহ!

নেশনস লিগে আইসল্যান্ডে হোটেলে নারী আনায় ম্যানইউ সেবার শুধু তিরস্কারেই ছেড়ে দেয় গ্রিনউডকে। এবার যে অভিযোগ, রেড ডেভিলদের থেকে শুরু করে ইংল্যান্ড জাতীয় দল, সবকিছুতে খেলা পড়ে গেছে শঙ্কায়! যদিও পুরো সত্য না জানা পর্যন্ত সাময়িক বহিষ্কার করেছে ইংলিশ ক্লাব ম্যানইউ।

Tags: গ্রিনউডগ্রেফতারম্যানইউলিড স্পোর্টসহ্যারিয়েট
Previous Post

তেজস্বীর মাথায় বিগ বসের মুকুট

Next Post

ইয়েমেন যুদ্ধে হুতিদের নিয়োগ করা সহস্রাধিক শিশুর মৃত্যু

Next Post
Yemeni children line up with weapons amid conflict. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেন যুদ্ধে হুতিদের নিয়োগ করা সহস্রাধিক শিশুর মৃত্যু

নৌকায় করে মানুষজন নদীতে পার হচ্ছেন, উদ্ধারকারী দল উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT