চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেন যুদ্ধে হুতিদের নিয়োগ করা সহস্রাধিক শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2022
in আন্তর্জাতিক
A A
Yemeni children line up with weapons amid conflict. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আদর্শ প্রচারে নিয়োগকৃত শিশুদের মধ্যে প্রায় দেড় হাজার শিশু ২০২০ সালে যুদ্ধে মারা গেছে। ২০২১ সালে  আরও ৫ শতাধিক শিশু মারা যাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের একটি প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, এখনও হুতি বিদ্রোহীরা গ্রীষ্মকালীন ক্যাম্প ও মসজিদে তাদের আদর্শ প্রচারে শিশুদের নিয়োগ করে চলেছে। হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরবের আকাশপথে আক্রমণ ও হামলায় বেসামরিক বহু মানুষ হতাহত হচ্ছে।

২০১৫ সালে শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে ১০ হাজার শিশু নিহত হয়েছিল। হাজারও প্রাপ্ত বয়স্ক মারা গিয়েছিল সেসময়। এ লড়াইয়ের প্রভাবে কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। পরবর্তীতে দুর্ভিক্ষও ডেকে এনেছিল এ যুদ্ধ।

প্রায় ৩০০ পৃষ্ঠার প্রতিবেদনে বিশেষজ্ঞ প্যানেল ১৪০৬ জন শিশুর তালিকা দিয়েছে যারা ২০২০ সালে মারা যায়। অন্যদিকে, ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫৬২ জন নিহত হয়।

এপি’র কাছে প্যানেলের সদস্যরা জানায়, এই শিশুদের নির্দেশনা কিছু মতাদর্শপূর্ণ স্লোগান প্রচারের নির্দেশনা দেয়া হয়। ‘ইসলামের বিজয়ের লক্ষ্যে আমেরিকা কিংবা ইসরায়েলের পরাজয়ে নিশ্চিতে প্রাণ দিতে হবে প্রয়োজনে। ইহুদিদের প্রতি তীব্র অভিশাপ।’ একটি ক্যাম্পে ৭ বছর বয়সী একজন শিশুকে বন্দুক পরিষ্কার করতে হয়ে দেয়া হয়। তাকে শেখানো হয় কিভাবে রকেট দেখে লুকাতে হয়।

এই শিশুদের মাধ্যমে নতুন নতুন সদস্য নিয়োগ করা সহ ফান্ড আদায় করে থাকে হুতি বিদ্রোহীরা।

Tags: ইয়েমেন যুদ্ধসৌদি আরবহুতি বিদ্রোহী
Previous Post

বান্ধবীকে পিটিয়ে গ্রেপ্তার গ্রিনউড

Next Post

বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের লাশ উদ্ধার

Next Post
নৌকায় করে মানুষজন নদীতে পার হচ্ছেন, উদ্ধারকারী দল উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের লাশ উদ্ধার

অলিয়া ও এনটিআর জুনিয়র তেলেগু সিনেমার অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি তেলেগু ছবিতে আলিয়া, সাথে এনটিআর জুনিয়র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT