চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ধসে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

শাকের আদনান by শাকের আদনান
10:46 অপরাহ্ন 15, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

রাজধানীর রামপুরায় পানির উপর তৈরি দোতলা টিনের বাড়ি ধসের ঘটনার ২৪
ঘণ্টা পরও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে
পানির নিচে চলে যাওয়া ঘরগুলোতে আসবাবপত্র বেশি থাকায় ডুবুরিরা ঠিকভাবে
উদ্ধার কাজ চালাতে পারছেন না।  দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে ।

এ ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটিকে ৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অবৈধভাবে গড়ে ওঠা দুর্বল অবকাঠামোর কারণে দোতালা বাড়িটি ধসে পড়েছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, পানির নিচে দেবে যাওয়া অংশে প্রায় ২০টি ঘর আছে। উদ্ধারের সুবিধার জন্য প্রতিটি ঘরকে আলাদা করে পানির নিচে ডুবুরি পাঠানো হচ্ছে। তবে ঘরগুলোতে এত বেশি আসবাবপত্র যে তারা ভালোভাবে উদ্ধার কাজ পরিচালনা করতে পারছেন না।’

তিনি জানান, লাশ উদ্ধারের জন্য শুধু ডুবে যাওয়া ঘরের ভেতরে নয়, আশেপাশেও তল্লাশি চলছে।

স্থানীয়দের মতে দুর্ঘটনার সময় ঘরগুলোতে প্রায় ৩০ জন মানুষ ছিলেন।  সে হিসাবে পানির নিচে এখনও ১০ থেকে ১২ জনের লাশ থাকার কথা।

নিখোঁজদের তথ্য দিতে রামপুরার ঝিলপাড়ে একটি তথ্যকেন্দ্র খোলা হয়েছে। সকালে স্থানীয় এমপি রহমতউল্লাহ ঘটনাস্থলে এসে জড়িতদের শাস্তির জন্য প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথা  জানান।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ ধসে পড়ে টিনের দোতলা বাড়িটি। ঘরগুলোতে  বসবাসকারীদের বেশিরভাগই ছিলেন পোশাক শিল্প কর্মী।

হাজীপাড়ার বৌবাজার এলাকায় ঝিলের উপর বাঁশের মাচায় ১০ ফুট পানির ওপর এক বছর আগে টিনশেড দোতলা এই বাড়িটি তৈরি করেন স্থানীয় যুবলীগ নেতা ও ডিশ ব্যবসায়ী মনিরুজ্জামান চৌধুরী মনি। নিচ তলার ১০টি এবং দোতলার ১৪টি ঘরে থাকতেন শতাধিক মানুষ। প্রতি মাসে ঘর ভাড়া নেয়া হতো ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা। ওই বাড়িতে যেতে হতো বাঁশের সাঁকো পাড় হয়ে।

ঢাকা জেলা প্রশাসক এম তোফাজ্জেল হোসেন মিয়া জানিয়েছেন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে।

সরকারের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২০ হাজার করে এবং আহতদের পরিবারকে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।

Tags: ভবনধস
Previous Post

ব্রাজিলের ক্ষমতাসীন দলের কোষাধ্যক্ষ গ্রেপ্তার

Next Post

বাড়ি ধসে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

Next Post

ইয়েমেনে সৌদি বিমান হামলায় স্থানীয়দের ক্ষতিপুরণ দাবি

প্রদর্শনীতে মনরোর দুষ্প্রাপ্য ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT