চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রদর্শনীতে মনরোর দুষ্প্রাপ্য ছবি

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:51 অপরাহ্ন 15, এপ্রিল 2015
in বিনোদন
A A

পৃথিবী ছেড়েছেন অনেক বছর কিন্তু মানুষের মন থেকে বিন্দুমাত্র সরেননি তিনি। মেরিলিন মনরো বলতেই এখনো চোখে ভাসে সেই উড়ে চলা সাদা ফ্রক গায়ে অনাবিল হাসি।

মেরিলিন মনরোকে নতুন করে পাবার কিছু নেই। তিনি হারিয়ে গেছেন অনেক আগেই। কিন্তু সেই সময়েরই কিছু দুষ্প্রাপ্য ছবি দিয়ে এখন আবার সবার সামনে আসছেন মেরিলিন। ফ্যাশন ও সেলিব্রেটি ফটোগ্রাফার মিল্টন এইচ গ্রিনির কাছেই সংরক্ষিত ছিলো এসব ছবি। হারপার’স বাজার এবং ভোগের মতো ম্যাগাজিনে কাজ করেছেন তিনি।

মঙ্গলবার থেকেই পোল্যান্ডের রোকলাউতে এই প্রদর্শনী চলছে কিন্তু জনসাধারণের জন্য সেটা উন্মুক্ত হবে জুলাইতে। ‘গুড ডে মেরিলিন’ নামের এই প্রদর্শনীটিতে মেরিলিনের দুষ্প্রাপ্য প্রায় ৪৭টি ছবি দেখতে পাবেন ভক্তরা। হলিউডি এই তারকার অদেখা বেশ কিছু ছবি দেখা যাবে সেই প্রদর্শনীতে।

গত বছর পোল্যান্ডে একটা নিলাম থেকে মিল্টন গ্রিনি ১.৬৯ মিলিয়ন ডলার আয় করেন। আর এবারও যে এই প্রদর্শনী আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে তা আর বলতে! এবারের প্রদর্শনীতে প্রায় ৩০০০ টি প্রিন্ট ছবি থাকবে। অভিনেত্রী অন্দ্রে হেপবার্ন, গ্রেস কেরি, জুডি গারল্যান্ড এবং মারলিন ডায়েট্রিচের ছবিও থাকেছে সেখানে।

প্রদর্শনীতে স্থান পাওয়া বেশিরভাগ ছবিই সিনেমার সেট, থিয়েটার, ম্যাগাজিন ফটোশুট বা ব্যক্তিগতভাবে তোলা হয়েছে।

প্রদর্শনীর তত্ত্বাবধায়ক মারেক স্ট্যানিয়েলেউইকজ বলেন, প্রদর্শনীর মধ্যে দিয়ে হাঁটতে গেলেই আপনি এক অন্য মেরিলিন মনরোকে পাবেন। কারণ এসব কেবল এক অভিনেত্রীর ছবিই নয় বরং তার এক ব্যক্তিসত্ত্বারও ছবি।

কিছু ছবি পোজ দেওয়া, কিছু বিশেষ সময়ের। প্রদর্শনী কেবল মেরিলিনকে একজন অভিনেত্রী বা সেক্স সিম্বল হিসেবেই নয় বরং একজন মানুষ ও মেয়ে হিসেবেও তুলে ধরবে, যোগ করেন তিনি।

একটা ফটোশুটের পরই গ্রিনি ও মনরোর বন্ধুত্ব গড়ে উঠে। পরে তারা একসাথে একটা প্রোডাকশন কোম্পানি তৈরি করে এবং এব মনরো ফটোগ্রাফার ও তার পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠে। তখনই এই ছবিগুলো তোলেন গ্রিনি। গ্রিনি ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন।

Tags: মেরিলিন মনরো
Previous Post

ইয়েমেনে সৌদি বিমান হামলায় স্থানীয়দের ক্ষতিপুরণ দাবি

Next Post

২৮ মাঝিমাল্লাসহ ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা

Next Post

২৮ মাঝিমাল্লাসহ ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা

সোয়াট সদস্যকে হত্যাকারীর মৃত্যদন্ড কার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT