চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের ব্যক্তিগত অফিসে পাওয়া ১০ গোপন নথিতে যা ছিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেনের ব্যক্তিগত অফিসে পাওয়া গোপন নথির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত অফিসে যে ১০টি গোপনীয় নথি পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে মার্কিন গোয়েন্দা মেমো এবং ইউক্রেন, ইরানসহ যুক্তরাজ্যের বিভিন্ন বৈঠকের নথি।

একটি বিশ্বস্ত সূত্রের বরাতে সিএনএন ও বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড নথি তদন্তের একটি প্রাথমিক প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানা গেছে। পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্তের বিষয়ে গুরুত্বসহকারে চিন্তা করছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা।

সংবাদে প্রকাশ, গোপনীয় নথিগুলি ২০১৩ এবং ২০১৬ সালের মধ্যেকার। এই নথিগুলো ৩-৪ টি বাক্সে অন্যান্য সাধারণ নথির সাথে ছিল। তবে নথির বাক্সগুলিতে  কোন ব্যক্তিগত সামগ্রী পাওয়া গেছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। নথিগুলো মধ্যবর্তী নির্বাচনের মাত্র ছয় দিন আগে পাওয়া গিয়েছিল, তবে বিষয়টি সোমবার প্রকাশ পেয়েছে।

সিএনএন জানিয়েছে, বাইডেনের একজন ব্যক্তিগত আইনজীবী ডাউনটাউন ডিসি অফিসটি বন্ধ করতে গিয়ে একটি ম্যানিলা ফোল্ডার দেখতে পান যা “ব্যক্তিগত” লেবেলযুক্ত ছিল। তিনি খামটি খুলেন এবং লক্ষ্য করেন যে ভিতরে শ্রেণীবদ্ধ নথি রয়েছে। আইনজীবী খামটি বন্ধ করে জাতীয় আর্কাইভকে ফোন করেন বলে সূত্রটি জানায়।

প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়েগত মঙ্গলবার জানান, তিনি জানতেন না যে ভাইস-প্রেসিডেন্সি ছেড়ে যাওয়ার পরে কিছু শ্রেণীবদ্ধ নথি তার ব্যক্তিগত অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি আরও জানান, তার অ্যাটর্নিরা জাতীয় আর্কাইভকে অবিলম্বে কল করে তাদের সঠিক দায়িত্ব পালন করেছেন।

Tags: ইউক্রেনইরানজো বাইডেনযুক্তরাজ্য
Previous Post

১০ দফা দাবিতে সারাদেশে বিএনপির গণ অবস্থান

Next Post

‘ওয়ান ইলেভেন’ দিয়ে এবার বড় পর্দায় ফিরছেন আফজাল

Next Post
দুই ব্যক্তি বই হাতে নিয়ে ছবি তুলছেন, পেছনে সবুজ পর্দা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওয়ান ইলেভেন’ দিয়ে এবার বড় পর্দায় ফিরছেন আফজাল

সোলেডার শহরে যুদ্ধের ধোঁয়া ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র লড়াইয়ের পর ইউক্রেনের সোলেডার শহর রাশিয়ার দখলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT