চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র লড়াইয়ের পর ইউক্রেনের সোলেডার শহর রাশিয়ার দখলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোলেডার শহরে যুদ্ধের ধোঁয়া ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র লড়াইয়ের পর পূর্ব ইউক্রেনে ডনবাস অঞ্চলে সোলেডার শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। শহরটির দখল রাশিয়াকে বাখমুতসহ সম্পূর্ণ ডনবাস অঞ্চল নিয়ন্ত্রণের যুদ্ধে সুবিধা জনক অবস্থানে নিয়ে গেল। দীর্ঘ ১ মাস ধরে শহরটি ঘিরে রুশ এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে তীব্র লড়াই চলে আসছিল।

রাশিয়ার ওয়াগনার গ্রুপের কমান্ডার বলেছেন, তারা সোলেডার শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছেন। যদিও ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু বলা হয়নি। তবে নিরপেক্ষ সূত্র গুলো বলছে, শহরের কোন কোন জায়গা থেকে এখনো গোলার শব্দ শোনা যাচ্ছে।

শহরটির দখল ঘিরে দীর্ঘ ১ মাস ধরে চলতে থাকা লড়াই গত চার দিনে ব্যাপক আকার ধারণ করে এবং অবশেষে রাশিয়া সোলেডার শহরটির নিয়ন্ত্রণ নিল। সম্প্রতি রুশ বাহিনী বেশ কয়েকটি লড়াইয়ে বিপাকে পড়ার পর সোলেডারের এ বিজয় তাদের জন্য একটি ভালো খবর।

লবণের খনি সমৃদ্ধ ১০ হাজার লোকসংখ্যার সোলেডার শহরটি বাখমুট থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। সোলেডারের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে রাশিয়া মূলত বাখমুটকে উত্তর পূর্ব দিক থেকে ঘিরে ফেলতে চায়।

বাখমুট পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের জন্য রসদপত্র সরবরাহের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পথ। তাই রাশিয়ার জন্য এটির দখল অত্যন্ত জরুরি যা ডনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের রসদপত্র সরবরাহ বন্ধ করে দেবে। এবং রাশিয়ার জন্য একটি শক্ত অবস্থান তৈরি করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এক ভিডিও বক্তৃতায় বলেছিলেন, ব্যাপক ধ্বংসলীলা সত্ত্বেও বাখমুট ও সোলেডারে ইউক্রেন দখল ধরে রেখেছে।

তিনি বলেন, সোলেডারে এখন ‘প্রায় কোন জীবিত প্রাণী নেই’ এবং  একটি দেয়ালও দাঁড়িয়ে নেই, এবং “রুশ সৈন্যদের মৃতদেহ দিয়ে সোলেডারের মাটি ঢাকা পড়ে গেছে।“

সোলেডারের নিয়ন্ত্রণ হারানোর পর নিসন্দেহে ডনবাস অঞ্চলে ইউক্রেনীয় সেনারা কৌশলগত ভাবে দূর্বল হয়ে গেল।

এ শহরের নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য এখন ক্রামাটরস্ক ও স্লোভিয়ানস্কের মত দুটি বড় শহরের দিকে এগিয়ে যাবার একটা  ভিত্তি তৈরি করে দিল।

Tags: ইউক্রেনডনবাসপূর্ব ইউক্রেনবাখমুতরাশিয়া
Previous Post

‘ওয়ান ইলেভেন’ দিয়ে এবার বড় পর্দায় ফিরছেন আফজাল

Next Post

গণতন্ত্রের সূর্য অস্তমিত হওয়া ‘এক এগারো’

Next Post
বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রের সূর্য অস্তমিত হওয়া 'এক এগারো'

অডিও কল রেকর্ডের সূত্রে জোড়া খুনের রহস্য উদঘাটনে আটক চারজন. Channel i News - চ্যানেল আই নিউজ

অডিও কল রেকর্ডের সূত্রে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদঘাটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT