চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে কবি হাবীবুল্লাহ সিরাজী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 20, ডিসেম্বর 2018
in শিল্প সাহিত্য
A A

বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন কবি হাবীবুল্লাহ সিরাজী। চ্যানেল আই অনলাইনকে বৃহস্পতিবার দুপুরে খবরটি নিশ্চিত করেছেন কবি নিজেই। বললেন, আজকে সকালে আনুষ্ঠানিক ভাবে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলাম।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘জনপ্রশাসন মন্ত্রণালয়’ থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম ঘোষণা করা হয়। যেখানে জানানো হয়, তিন বছর মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন কবি হাবীবুল্লাহ সিরাজী।

এমন প্রজ্ঞাপন জারির পর থেকেই কবি হাবীবুল্লাহ সিরাজীকে বাংলা একাডেমির মহাপরিচালক করায় সাধুবাদ জানাচ্ছে কবি ও লেখক সমাজ। অনেকে বলছেন, একজন কবি বাংলা একাডেমীর মহাপরিচালক হলেন। এবার মৌলিক সাহিত্য, গবেষণা এবং অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমীর কাজ করার সুযোগ আরও বাড়বে।

তবে বাংলা একাডেমির কর্ম পরিকল্পনা নিয়ে এখনই কোনো বক্তব্য দিতে নারাজ হাবীবুল্লাহ সিরাজী। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, রবিবার থেকে বাংলা একাডেমিতে অফিস করবো। এদিন সব দায়িত্ব বুঝে নিয়ে বাংলা একাডেমি নিয়ে আমার ভাবনা নিয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে টেকনিক্যাল কারণেই কিছু বলতে পারছি না।

এরআগে বাংলা একাডেমির মহাপরিচালক পদে টানা দশ বছর দায়িত্ব পালন করেছেন শামসুজ্জামান খান। গত মে মাসে তার মেয়াদ শেষে মহাপরিচালকের পদটি শূন্য ছিল। যার স্থলাভিষিক্ত হলেন কবি হাবীবুল্লাহ সিরাজী।

আশির দশকে ‘জাতীয় কবিতা পরিষদ’ গঠনে অগ্রণী ভূমিকা রাখা কবি হাবিবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এখন পর্যন্ত তার কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। কবিতার পাশাপাশি উপন্যাস, প্রবন্ধ ও স্মৃতিকথাও লিখেছেন তিনি।

Tags: কবিবাংলা একাডেমিশামসুজ্জামান খানহাবীবুল্লাহ সিরাজী
Previous Post

ছাদকৃষির পরিকল্পনায় গড়ে উঠছে নতুন নতুন আবাসিক ভবন

Next Post

আমরা একজন শিক্ষককে হারালাম

Next Post
সাইদুল আনাম টুটুল

আমরা একজন শিক্ষককে হারালাম

অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ বাঁচানোর মিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT