চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরিবর্তিত একাদশ নিয়ে সিরিজ বাঁচানোর মিশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 20, ডিসেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

হারলেই সিরিজ হাতছাড়া। পড়ে যেতে হবে হোয়াইটওয়াশের শঙ্কায়। সিলেটে প্রথম টি-টুয়েন্টিতে হেরে এমন সমীকরণের সামনে দাঁড়ানো বাংলাদেশ সিরিজে টিকে থাকতে নেমেছে মিরপুরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে সাকিব আল হাসানের দল।

বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই নেমেছে বাংলাদেশ। ক্যারিবীয়রাও সেখানে গত ম্যাচের জয়ী একাদশ নিয়েই নেমেছে।

এদিনও চার পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান আছেন পেস স্পেশালিস্ট হিসেবে। তাদের সঙ্গে গতি মেলাবেন দুই পেস-অলরাউন্ডার সাইফউদ্দিন ও আরিফুল। স্পিন সামলাবেন মিরাজ ও সাকিব।

টেস্ট ও ওয়ানডে সিরিজে দাপুটে জয়ের পর টি-টুয়েন্টি সিরিজে শুভসূচনা হয়নি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তাতে একটি পূর্ণাঙ্গ সিরিজে সব ফরম্যাটে সিরিজ জয়ের ট্রেবল সম্ভাবনার সামনে জমেছে শঙ্কার মেঘ। বৃহস্পতিবার জিতে সিরিজে সমতা ফেরানোর পালা। হাসিমুখে মাঠ ছাড়তে পারলে টিকে থাকবে ট্রেবল জয়ের সম্ভাবনাও।

দুই টেস্টের সিরিজ বাংলাদেশের মুঠোয় এনেছিল নির্বিঘ্নে, ২-০তে জিতে। সিলেটে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে জয় এসেছে হেসেখেলে, সিরিজ ২-১এ জয়। সাফল্যের পদযাত্রায় সেসব জয়ই হাতছানি দিয়ে ডাকছে নতুন এই ইতিহাসের। টি-টুয়েন্টি সিরিজও নিজেদের হলে প্রথমবার তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজে ট্রেবল জয়ে আলিঙ্গন করবে বাংলাদেশ।

২০০৮ সাল থেকে শুরু করে এপর্যন্ত বিভিন্ন দলের বিপক্ষে ১৪টি পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। চৌদ্দবারের মধ্যে কখনোই একসঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটেই সিরিজ জিততে পারেনি টাইগাররা। ব্যাট-বলে দাপট দেখিয়ে এবার জোরাল সম্ভাবনা জাগানো বাংলাদেশ ইতিহাস গড়ার কাছে চলে যেতে পারে হোম অব ক্রিকেটে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান।

Previous Post

আমরা একজন শিক্ষককে হারালাম

Next Post

চোরাই ব্যালটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল

Next Post

চোরাই ব্যালটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল

রোহিঙ্গা-মিয়ানমার-সেনাবাহিনী-সেনা কর্মকর্তা-জাতিসংঘ

রোহিঙ্গা হত্যাকে ‘গণহত্যা’ ঘোষণার দাবি মার্কিন সিনেটরদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT