চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরিকৃত অর্থ উদ্ধারে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 03, অক্টোবর 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
জাতীয় সংসদ ভবন, ঢাকা, বাংলাদেশ, জলাশয়ে অবস্থিত, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব হতে চুরিকৃত অর্থ উদ্ধারে আইনী প্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আজ সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।কমিটির সদস্য মোঃ মজিবুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ এবং আরমা দত্ত সভায় অংশগ্রহণ করেন।

সভায় একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত এবং একাদশ জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি বিবরণ ও প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদ অবস্থা, অর্থ মন্ত্রণালয় গৃহীত প্রকল্পসমূহের বিবরণ উপস্থাপন এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক উল্লেখিত মন্ত্রণালয়ের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মতামত প্রদানসহ বিশদ আলোচনা করা হয়।

সভায় একজন কর্মকর্তাকে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নিয়োগ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর সিনিয়র সচিবদ্বয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালকসহ অর্থ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Tags: বাংলাদেশ ব্যাংকরিজার্ভ চুরি
Previous Post

ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর-নাতি গ্রেপ্তার

Next Post

শাহরুখের দুঃসময়ে ছুটে এলেন সালমান 

Next Post
শাহরুখ খান ও সালমান খান একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের দুঃসময়ে ছুটে এলেন সালমান 

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার জয়ে বল হাতে উজ্জ্বল সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT