চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার জয়ে বল হাতে উজ্জ্বল সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 পূর্বাহ্ন 04, অক্টোবর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারীজনিত বিরতির আগে বাদ পড়েছিলেন, আবার যখন মাঠে ফিরল আইপিএল, একাদশে জায়গা হচ্ছিল না সাকিব আল হাসানের। অবশেষে সুযোগ এলো। ব্যাট হাতে নামা হয়নি। বল পেয়েছিলেন, তাতে আলো ছড়িয়েছেন টাইগার তারকা। কেকেআর ৬ উইকেটে হারিয়েছে হায়দরাবাদকে।

দুবাইয়ে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ১১৫ রান জমাতে পেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। জবাব দিতে নেমে ২ বল আর ৬ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে কলকাতা নাইট রাইডার্স।

হায়দরাবাদকে একশ পার করে নেয় অধিনায়ক উইলিয়ামসন ২৬, প্রিয়াম ২১ ও সামাদের ২৫ রান।

কেকেআরের বল ছোঁড়াদের কেবল নারিন উইকেটের দেখা পাননি, ছিলেন সবচেয়ে কিপটে। ৪ ওভারে দিয়েছেন ১২ রান। সমান ওভারে ২০ রানে ১ উইকেট সাকিবের। সাউদি, শিভাব ও বরুণ নিয়েছেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুভমন গিলের ১০ চারে ৫১ বলে ৫৭, নিতিশ রানার ২৫ ও দিনেশ কার্তিকের অপরাজিত ১৮ রানে জয়ে তুলে ফেরে কেকেআর।

Tags: আইপিএল ২০২১কলকাতালিড স্পোর্টসসাকিবহায়দরাবাদ
Previous Post

শাহরুখের দুঃসময়ে ছুটে এলেন সালমান 

Next Post

আজ থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

Next Post
ইলিশ মাছ ধরা নিষিদ্ধের প্রতীকী চিহ্ন, মাছের উপর লাল ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

বায়ার্নের খেলোয়াড়রা জয় উদযাপন করছে দর্শকদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি-রিয়ালের পর হেরেছে বায়ার্নও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT