চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘অজ্ঞাতনামা’র জয়জয়কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 অপরাহ্ন 21, অক্টোবর 2017
in বিনোদন
A A
অজ্ঞাতনামা সিনেমার পোস্টার যেখানে একজন পুরুষ তার পত্রের দিকে তাকিয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির পর পরই দেশে বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে প্রশংসার পাশাপাশি স্বীকৃতিও অর্জন করেছে ইমপ্রেস টেলিফিল্মের দর্শকপ্রিয় ছবি ‘অজ্ঞাতনামা’। আর এবার ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭’-তেও সেরা চলচ্চিত্র ও সেরা নির্মাতার পুরস্কার অর্জন করার গৌরব অর্জন করল তৌকির আহমেদ পরিচালিত ছবিটি।

গেল ৬ অক্টোবর থেকে শুরু হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭। টানা ১৬দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৫টি বিভাগে ৪৪টি চলচ্চিত্র দেখানো হয়। দেশের সবগুলো জেলায় একযোগে প্রদর্শন করা হয় ছবিগুলো। আর এরমধ্যেই প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘অজ্ঞাতনামা’র জয় করে নেয় জুুরিদের মন।

চলচ্চিত্র উৎসবটির সমাপনি দিন ছিল শনিবার। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মোট ৩টি ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এরমধ্যে দুটিই জিতে নিয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি অজ্ঞাতনামা। নির্বাহী প্রযোজক পরিচালক ইফতেখারুল চিশতিকে সঙ্গে নিয়ে পুরস্কার গ্রহণ করেন অজ্ঞাতনামার পরিচালক তৌকির আহমেদ। আর বিশেষ জুরি পুরস্কার জিতে নেয় রুবাইয়াত হোসেনের ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’।

তিন পুরস্কারের মধ্যে দুই ক্যাটাগরিতেই পুরস্কার পেল অজ্ঞাতনামা, অনুভূতি কেমন জানতে চাইলে নির্মাতা তৌকির আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, স্বীকৃতি সব সমেয়ই আনন্দের। সমকালীন বিভাগে এ স্বীকৃতির জন্য উৎসব জুরীদের প্রতি কৃতজ্ঞতা। যা নতুন সৃষ্টির জন্য আমাকে অনুপ্রাণিত করবে।

অন্যদিকে অনুষ্ঠানের সমাপনি দিনে শিল্পকলায় উপস্থিত ছিলেন মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই চলচ্চিত্র উৎসব এবং বিজয়ী চলচ্চিত্রকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিল্পকলা একাডেমির উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলায় চলচ্চিত্র উৎসব হয়ে গেলো। সাম্প্রতিক কালের প্রতিনিধিত্বশীল প্রায় সব ছবিই দেখানো হলো। গত দুই বছরে বানানো এগারো ছবি নিয়ে প্রতিযোগিতা হলো, সেরা ছবি দুই লাখ টাকা প্রাইজমানি পেলো। সামনে সব জেলায় একাডেমির উদ্যোগে সিনেমা সেন্টার হচ্ছে যেখানে নিয়মিত স্ক্রিনিং হবে। ভাবা যায়? সত্যি সত্যি এই কাজগুলো হচ্ছে এবং এই স্বপ্নগুলো দেখছে শিল্পকলা একাডেমি। ব্রাভো, লিয়াকত আলি লাকী ভাই। আজকে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে গিয়ে এইসব জানলাম। সম্মানিত বোধ করেছি, সৈয়দ হাসান ইমাম এবং মসিহউদ্দিন শাকের ভাইয়ের সঙ্গে বিশেষ অতিথি হয়ে একই মঞ্চ ভাগ করে। শুভেচ্ছা বিজয়ী চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’, শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জেতা তৌকির আহমেদ, এবং বিশেষ জুরি পুরস্কার জয়ী ‘আন্ডার কনস্ট্রাকশন’কে।

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের, হাসান ইমাম প্রমুখ। সুস্থধারার চলচ্চিত্রের বিকাশ ঘটিয়ে দর্শকদের হলমুখী করতেই এ আয়োজন নিয়মিত চলতেই থাকবে বলে সমাপনি অনুষ্ঠানের বক্তব্যে জানান আয়োজকরা।

Tags: অজ্ঞাতনামাফারুকী
Previous Post

রোহিঙ্গা ইস্যুতে সু চি; গণতন্ত্রের রং করা একটি কাঠের পুতুল

Next Post

জিম্বাবুয়ের স্পিন দাপটে চ্যালেঞ্জের মুখে উইন্ডিজ

Next Post
জিম্বাবুয়ের স্পিনাররা উইন্ডিজের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জের মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের স্পিন দাপটে চ্যালেঞ্জের মুখে উইন্ডিজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব হারানোর আগে ‘বড় অর্জনের’ খোঁজে মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT