চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ কাস্টমসকে কোভিড-১৯ মোকাবেলার সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 অপরাহ্ন 17, জুন 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্র থেকে কাস্টমসের জন্য করোনাভাইরাস মোকাবেলার সরঞ্জাম বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড এর সাথে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ কাস্টমসকে কোভিড-১৯ মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছে।

বুধবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচারাল সার্ভিস-এর প্রতিনিধিরা বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকার কোভিড-১৯ সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশ সরকারের চলমান কর্মকাণ্ডকে সহায়তা করতে প্রায় ৩৭ মিলিয়ন ডলারের সাহায্য দিয়েছে।

আজ ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে হস্তান্তরিত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামগুলোর মধ্যে ১,৫০০ মাস্ক ও ফুল-বডি গাউন রয়েছে। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ কাস্টমসের সামনের সারিতে কর্মরত সাহসী কাস্টমস পরিদর্শক ও কর্মীদের কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে তাদের মাঝে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দেয়া পিপিই সরঞ্জাম বিতরণ করবে।

এর ফলে, বাংলাদেশ কাস্টমসের চট্টগ্রাম ও মোংলা কাস্টম হাউজসহ দেশের ছয়টি কাস্টম হাউজের সবকয়টিতে আমদানি ও রপ্তানি প্রক্রিয়ার সকল গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নির্বিঘ্নে চালু রাখা সম্ভব হবে।

Tags: করোনাকরোনাভাইরাস
Previous Post

সাউথ কোরিয়া থেকে চিকিৎসা সহায়ক সামগ্রী আনছে বিমান বাহিনী

Next Post

করোনাভাইরাস: শুভবুদ্ধির উদয় কবে হবে?

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শুভবুদ্ধির উদয় কবে হবে?

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড ওয়ার্নার বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ ছাঁটাইয়ে কোটি ডলার সাশ্রয় ক্রিকেট অস্ট্রেলিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT