চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শুভবুদ্ধির উদয় কবে হবে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:24 অপরাহ্ন 17, জুন 2020
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস শনাক্তের ১০২তম দিনে দেশে রোগীর সংখ্যা আনুষ্ঠানিকভাবে লাখের দ্বারপ্রান্তে। একদিন পরই হয়তো এই সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে। এমনটা যদিও প্রত্যাশিত নয়, তবুও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে প্রতিদিনের শনাক্তের সংখ্যা পর্যালোচনায় এমনটা বলা যায়।

এক লাখ মানুষ স্বাভাবিক বিবেচনায় হয়তো একটা সংখ্যা, কিন্তু আমাদের কাছে এই হিসাবটা শুধু সংখ্যা নয়। বরং এটা হাজার হাজার পরিবারের জানা অজানা ভোগান্তির উপাখ্যান। এদের মধ্যে মৃত্যুর সংখ্যাও ইতোমধ্যে হাজার ছাড়িয়ে গেছে। এই সংখ্যার হিসাবগুলো হাজারও পরিবারের এবং লাখো মানুষের স্বপ্ন তছনছ করে দিয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের ১০২তম দিনের পরিসংখ্যানেও দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪ হাজার ৮ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৩ জন মারা গেছেন। এসময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৫ জন। এছাড়া এর আগে একদিনে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়েছিল।

এরমধ্যেই আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ আওয়ামী লীগের অনেক নেতা মারা গেছেন। এছাড়া করোনা যুদ্ধে সামনের সারিতে থাকা ডাক্তার, পুলিশ, সাংবাদিকসহ নানা পেশার মানুষজনও মারা গেছেন। সর্বশেষ বাণিজ্যমন্ত্রীসহ আরও অনেকের করোনায় আক্রান্ত হওয়ার অপ্রত্যাশিত খবর আসছে।

করোনাভাইরাস শনাক্তের শুরুর দিকে কঠোর লকডাউন দিয়ে পরিস্থিতি সামাল দেয়ার সুযোগ ছিল। তবে পরিস্থিতি সামাল দিতে যে একেবারে চেষ্টা করা হয়নি তাও নয়। দেশের ইতিহাসে দীর্ঘ সাধারণ ছুটি ছিল গত ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত। এছাড়াও সর্বোচ্চ প্রচেষ্টা ছিল করোনাভাইরাস মোকাবেলায়। কিন্তু এ প্রচেষ্টা আরও কঠোরভাবে সফল করা যেত।

করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নানা দপ্তরের সমন্বয়হীন প্রচেষ্টার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতারও অনেক ঘাটতি আছে। কুসংস্কার থেকে শুরু করে নিয়ম না মানার প্রবণতা আমরা লক্ষ্য করেছি। এর ফলে আমরা অনেক মানুষকে যেমন হারিয়েছি, তেমনই লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন। এমনকি এখন করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে।

এমন অবস্থার পরও আমরা সঠিকভাবে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার তেমন কোনো পরিকল্পনা লক্ষ্য করছি না। জোনভিত্তিক লকডাউন নিয়েও দায়িত্বশীল বিভিন্ন দপ্তর ভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। এর ফলে সমন্বয়হীনতার সংকট প্রকট আকার ধারণ করছে। বেশিরভাগ জনসাধারণের মধ্যেও তেমন কোনো সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। এতে করোনা পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে বলে আমাদের শঙ্কা। এজন্য করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সব পক্ষকে আরও দায়িত্বশীল আচরণ করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
Previous Post

বাংলাদেশ কাস্টমসকে কোভিড-১৯ মোকাবেলার সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

Next Post

৪০ ছাঁটাইয়ে কোটি ডলার সাশ্রয় ক্রিকেট অস্ট্রেলিয়ার

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড ওয়ার্নার বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ ছাঁটাইয়ে কোটি ডলার সাশ্রয় ক্রিকেট অস্ট্রেলিয়ার

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের দৃশ্য, দেশের কেন্দ্রীয় ব্যাংক. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংকের সিএসআর তহবিলের ৬০ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT