চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ এখন বিশ্বমানবতার দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ
A A

বাংলাদেশ এখন বিশ্বমানবতার দৃষ্টান্ত হিসেবে পরিচিতি পেয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এবার পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটিতে গিয়েছিলাম। সেখানে তার সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি বাংলাদেশের সার্বিক অবস্থার প্রশংসার পাশাপাশি, ১০ লাখ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য বাংলাদেশ এখন বিশ্বমনবতার দৃষ্টান্তে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন।

চারদিনের ইতালি ও ভ্যাটিকান সিটি সফর শেষে দেশে ফিরে সোমবার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

‘‘এবারের সফরে আমি পোপকে বলেছি,‘কফি আনান কমিশনের প্রস্তাব মেনে রোহিঙ্গা সঙ্কটের সমাধান করতে হবে। আগামী বর্ষার আগেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু করতে হবে। এরপাশাপাশি মিয়ানমারের তাদের জন্য নিরাপদ জায়গার নিশ্চয়তা দিতে হবে। তাদের সাময়িক সমস্যা কাটিয়ে উঠতে মিয়ানমারে ফিরে যাওয়ার পরও যেনো রোহিঙ্গাদের খাদ্য সহায়তা চালিয়ে যাওয়া হয় সেজন্য বিশ্ব খাদ্য সংস্থাকে অনুরোধ করেছি।’’

এসময় প্রধানমন্ত্রী তার সফরের বিস্তারিত তুলে ধরেন।

এবারের সফরে ইতালিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের বার্ষিক অধিবেশনে যোগ দেন। আইএফএডির প্রেসিডেন্ট জিলবেয়ার হুয়াংবোর আমন্ত্রণে সফরটি করেন প্রধানমন্ত্রী। অধিবেশনে মূল প্রবন্ধও উপস্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী তার মূলপ্রবন্ধে ক্ষুধা ও দারিদ্র্য দূর করতে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগের জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান।

ওই সফরের অংশ হিসেবে পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটিতেও যান প্রধানমন্ত্রী। সেখানে পোপ ফ্রান্সিস ও ভ্যাটিকান সিটির সেক্রেটারি স্টেট কার্ডিনাল পিয়েট্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রসঙ্গটি উত্থাপন করেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ।

প্রধানমন্ত্রীর এ সফরকালে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি জেলায় দুস্থ গ্রামীণ জনগণের উন্নয়নে বাংলাদেশ ও আইএফএডির মধ্যে ৯ কোটি ২০ লাখ ডলারের একটি ঋণ চুক্তিও স্বাক্ষরিত হয়।

Tags: গণভবনপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসংবাদ সম্মেলন
Previous Post

আফিফের নৈপুণ্যে উজ্জ্বল শাইনপুকুর

Next Post

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জনে প্রশংসায় ভাসছেন জয়া

Next Post

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জনে প্রশংসায় ভাসছেন জয়া

ব্রাজিল ফুটবলে এক ম্যাচেই ৯ লাল কার্ড!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT