চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল ফুটবলে এক ম্যাচেই ৯ লাল কার্ড!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

এক দলের ফুটবলাররা দেখলেন সাত লাল কার্ড, প্রতিপক্ষ দলের দেখলেন দুজন। মোট নয় লাল কার্ড! এক ম্যাচেই। রোববার ব্রাজিলের প্রাদেশিক ফুটবল চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে এমন কাণ্ড ঘটার পর খেলাই বন্ধ করে দিতে হয়েছে রেফারিদের।

বাহিয়া প্রাদেশিক চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল একই শহরের দুদল বাহিয়া ও ভিক্টোরিয়া। ডার্বি হওয়ায় ম্যাচের শুরু থেকেই চড়ছিল উত্তেজনার পারদ। আগুনে ঘি পড়ে যখন ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পেনাল্টি পায় ভিক্টোরিয়া। আগে ১-০ গোলে এগিয়ে ছিল বাহিয়া।

স্পটকিকে গোল করার পর ভিক্টোরিয়ার ভিনেসিয়াসের উদযাপন ভাল লাগেনি বাহিয়া খেলোয়াড়দের। তারা জড়িয়ে পরে হাতাহাতিতে। তাৎক্ষণিকভাবে দুজনকে লাল কার্ড দেখিয়ে রেফারি ম্যাচ শুরু করার ইঙ্গিত দিলে কয়েক মুহূর্ত পর আবারও কিল-ঘুষি শুরু হয়।

বক্সিং স্টাইলে ঘুষোঘুষি থেকে শুরু করে তায়কোয়ান্দোর মত লাথি; কিছুই বাদ পড়েনি মারামারিতে। তাতে সাইডবেঞ্চের দুই খেলোয়াড়সহ লাল কার্ড দেখেন ভিক্টোরিয়ার মোট সাতজন।

মূর্তিকারিগর

ফিফার নিয়ম অনুযায়ী খেলা গড়াতে হলে মাঠে থাকতে হবে কমপক্ষে সাত ফুটবলার। কিন্তু ভিক্টোরিয়ার ছিল মাত্র ছয় ফুটবলার। তাই বাধ্য হয়ে ১-১ সমতায় থাকা ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। পরে বাইলজ অনুযায়ী ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয় বাহিয়াকে।

Tags: ব্রাজিল ফুটবল
Previous Post

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জনে প্রশংসায় ভাসছেন জয়া

Next Post

বিএনপি আসুক না আসুক নির্বাচন সময় মতো হবে: প্রধানমন্ত্রী

Next Post

বিএনপি আসুক না আসুক নির্বাচন সময় মতো হবে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ

আওয়ামী লীগকে এক‌দিন জবাব দি‌তে হ‌বে: ড.খন্দকার মোশারফ হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT