চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে যাত্রীদের নিরাপত্তায় উবারের ‘সেফটি টুলকিট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 28, আগস্ট 2018
in তথ্যপ্রযুক্তি
A A

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার বাংলাদেশে আজ থেকে চালু করলো ‘সেফটি টুলকিট’ অপশন। এই ফিচারের মাধ্যমে অ্যাপের একটি নির্দিষ্ট স্থানে যাত্রীরা উবারের সব সেফটি অপশন সহজেই খুঁজে পাবেন।

যুক্তরাষ্ট্রে চালু হবার মাত্র কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে চালু হলো উবারের এই ফিচারটি।

চালক ট্রিপ গ্রহণ করার সঙ্গে সঙ্গে অ্যাপের হোম স্ক্রিনে ভেসে উঠবে সেফটি টুলকিট অপশনটি, যা ট্রিপ শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তাসংশ্লিষ্ট কারণে ব্যবহার করা যাবে।

নতুন সেফটি টুলকিটটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন বাংলাদেশের যাত্রীরা সহজেই উবারের সেফটি ফিচারগুলো ব্যবহার করতে পারেন। পাশাপাশি পুরানো এবং নতুন উভয় ফিচারগুলোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে এই টুলকিটটি।

বাংলাদেশে সেফটি টুলকিট চালু করার বিষয়ে উবারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর শচীন কানসাল বলেন, “উবারে যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়। সে লক্ষ্যে আমরা প্রযুক্তির ব্যবহার করে তাদের নিরাপত্তা জনিত বিষয়গুলো সমাধানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। বাংলাদেশের হাজার হাজার যাত্রীদের জন্য ‘সেফটি টুলকিট’ চালু করা আমাদের এই প্রচেষ্টারই একটি অংশ।

আমাদের সেফটি ফিচারগুলো সম্বন্ধে সবাইকে আরো সচেতন করতে এবং এগুলোর সহজ ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের প্ল্যাটফর্মটি আপডেট করেছি। সেফটি টুলকিটের অন্যতম একটি ফিচার ‘ট্রাস্টেড কন্ট্যাক্টস’। এই ফিচারটির সাহায্যে যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে তাদের সকল ট্রিপ অথবা বাছাইকৃত কিছু ট্রিপের সম্পর্কে তাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের জানাতে পারবেন।”

হাজার হাজার যাত্রীদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে সেফটি টুলকিটটি। এবছরের মে মাসে ফিচারটি সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়।

নতুন ফিচারের খুঁটিনাটি তুলে ধরে উবার যা বলছে
যাত্রীরা আইন প্রয়োগকারীদের সহায়তায় তৈরি সেফটি টিপসগুলো দেখতে পারবেন এবং আমাদের ইনস্যুরেন্স সুবিধা এবং কমিউনিটি গাইডলাইনস সম্পর্কে জানতে পারবেন। একটি নির্দিষ্ট স্থানে প্রধান নিরাপত্তা ফিচারসহ অন্যান্য সকল ফিচার পাওয়া যাবে, যা যাত্রীদের জন্য খুবই সহায়ক।

ট্রাস্টেড কন্ট্যাক্টস
যাত্রীরা আমাদের জানিয়েছেন যে আমাদের শেয়ার ট্রিপ ফিচার তাদেরকে এক ধরনের মানসিক স্বস্তি প্রদান করে। কিন্তু সচেতনতার অভাবে এবং সহজে দেখতে না পাওয়ার কারণে এই ফিচারটি তুলনামূলক কম ব্যবহৃত হয়।

আমাদের নতুন ফিচারটি একজন যাত্রীকে তার ঘনিষ্ঠ পাঁচজন ব্যক্তির সাথে নিয়মিতভাবে ট্রিপ শেয়ার করার অপশন দেবে।

যাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী ট্রিপ শেয়ার সেটিংস ঠিক করতে পারবেন। ট্রিপ শেয়ারিং সেটিংসের মধ্যে থাকছে সকল ট্রিপ শেয়ার, শুধুমাত্র রাতের ট্রিপ শেয়ার এবং কোনো ট্রিপ শেয়ার না করার অপশন।

এখন থেকে আপনজনদের সাথে ট্রিপ শেয়ার করা আরও সহজ হবে এবং আপনার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত সমস্ত খবরাখবর জানবেন আপনার কাছের মানুষজন এবং এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার সময় গোপনীয়তা রক্ষা করা হবে।

ইমারজেন্সি বাটন
ইমারজেন্সি বাটন যাত্রীকে সরাসরি পুলিশ কন্ট্রল রুম নম্বর ৯৯৯ এ কল করার সুযোগ প্রদান করবে। এর ফলে জরুরি সময়ে এবং অনাকাক্সিক্ষত প্রয়োজনে দ্রুততম সময়ে নিরাপত্তা পাওয়া সহজ হবে।

উবার বাংলাদেশের সর্বপ্রথম রাইডশেয়ারিং কোম্পানি, যারা ২০১৭ সালের আগস্ট মাসে তাদের অ্যাপে সরকারের হেল্পলাইন নম্বর সংযুক্ত করে। যা যাত্রীদের জরুরি প্রয়োজনে ৯৯৯ এ কল করার সুযোগ প্রদান করে। এই ফিচারটি উবার অ্যাপের সেফটি ফিচারকে আরও জোরদার করে। এছাড়াও যাত্রা শুরুর পূর্বে, যাত্রার সময়ে এবং যাত্রা শেষ হবার পরেও যাত্রী এবং চালকদের নিরাপত্তা বৃদ্ধি করতে উবার সর্বদা নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছে।

নতুন ফিচারগুলি রাইডশেয়ারিংয়ে যাত্রী ও চালকের নিরাপত্তার মান আরও জোরদার করবে বলে আশা করছে উবার।  নতুন ফিচারের উদ্দেশ্য হচ্ছে যাত্রীদের নিরাপদ রাইড প্রদান করা, জিপিএস এর মাধ্যমে ট্রিপ ট্র্যাক করা এবং স্থানীয় পুলিশের সাথে সেফটি অ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা।

প্রতিটি ট্রিপে যাত্রীদের নিরাপত্তা জোরদার করতে এবং এই বিষয়ে স্বচ্ছতা নিয়ে আসতে উবার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়।  কোম্পানিটি তাদের অ্যাপে রিয়েল টাইম আইডি চেক, ইমারজেন্সি বাটন, শেয়ার স্ট্যাটাস অপশন, চালক ও যাত্রী উভয়ের জন্য টু ওয়ে রেটিং সহ আরও অনেক নতুন ফিচার যুক্ত করেছে।

নিরাপত্তার বিষয়ে নতুন উদ্ভাবনের অঙ্গীকার থেকে উবার গত সপ্তাহে ল্যাটিন আমেরিকার সাও পাওলো-তে তাদের প্রথম টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করবে বলে ঘোষণা দিয়েছে এবং এখানে শুধুমাত্র নিরাপত্তাজনিত বিষয়গুলো নিয়ে গবেষণা করা হবে। ব্রাজিলের এই ডেভেলপমেন্ট সেন্টারটি আধুনিক প্রযুক্তিকে কেন্দ্র করে সারাবিশ্বের নিরাপত্তার উন্নয়নে কাজ করবে।

Tags: উবারউবার বাংলাদেশ
Previous Post

কদবেলের স্বাস্থ্য উপকারিতা

Next Post

আওয়ামী লীগে ‘ছদ্মবেশী’দের নিয়ে কাদেরের উদ্বেগ

Next Post

আওয়ামী লীগে ‘ছদ্মবেশী’দের নিয়ে কাদেরের উদ্বেগ

দর্শকের অনুরোধে ফের টিভি পর্দায় ‘আয়েশা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT