চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের অনুরোধে ফের টিভি পর্দায় ‘আয়েশা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 28, আগস্ট 2018
in বিনোদন
A A

চ্যানেল আইয়ের এবারের ঈদ আয়োজনে সবচেয়ে বড় চমক ছিলো ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর সাতটি নাটক। মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে নতুন ও পুরনো নির্মাতাদের নিয়ে শুরু হয়েছিলো এই প্রজেক্ট। ঈদের দিন থেকে টানা সাতদিন! যার শেষ দিন মঙ্গলবার (২৮ আগস্ট)।

এরইমধ্যে প্রচার হওয়া নাটক ও টেলিছবিগুলোর মধ্যে ফারুকীর ‘আয়েশা’ আলোচনার শীর্ষে। চারদিকে ‘আয়েশা’র জয়গান। দর্শকের অনুরোধে তুমুল প্রশংসিত ‘আয়েশা’ ফের চ্যানেল আইয়ে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ।

ঈদের দিন থেকেই চ্যানেল আইয়ের পর্দায় দেখা যায় ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’ ধামাকা! ঈদের দ্বিতীয় দিন দুই পর্বে প্রচার হয় ফারুকীর ‘আয়েশা’। এর মাধ্যমে অনেকদিন পর টিভিতে ফারুকীর কোনো নির্মাণ দেখার সৌভাগ্য হয় দর্শকের। কারণ এটি ছিল টেলিভিশনের জন্য তার আট বছর পর কোনো কাজ। আনিসুল হকের লেখা উপন্যাস ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে তিনি নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘আয়েশা’ যার প্রশংসায় পঞ্চমুখ সব শ্রেণির দর্শক।

বিশেষ করে সোশাল মিডিয়ায় ‘আয়েশা’ নিয়ে কথা বলছেন সব শ্রেণির মানুষ। বাহবা পাচ্ছেন ফারুকী। অনেকেই আবেগাপ্লুত হয়ে রাখঢাক না রেখেই বলে ফেলছেন, নির্মাণে সিনেমার চেয়েও দুর্দান্ত হয়েছে ‘আয়েশা’! শুধু বিনোদন নয়, হৃদয়-মন ছুঁয়ে যাওয়া মনে রাখার মতো কাজ করেছেন ফারুকী।

‘আয়েশা’ প্রচার হওয়ার পর দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শক ফোনে তাদের পছন্দের কথা জানিয়েছেন। ভালো লাগার কথা জানিয়েছেন। অনেকে ‘আয়েশা’ পুনরায় টেলিভিশনে সম্প্রচারের অনুরোধ করেন। তাদের কথা বিবেচনা করে বুধবার (২৯ আগস্ট) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় আবারো দেখানো হবে আলোচিত ‘আয়েশা’ টেলিছবিটি।

আনিসুল হকের উপন্যাস ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘আয়েশা’-নাটকে কেন্দ্রীয় আয়েশা চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে নিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। নাটকে তার স্বামী জয়নালের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

Tags: আয়েশাচঞ্চল চৌধুরীটেলিছবিতিশাফারুকীলিড বিনোদন
Previous Post

আওয়ামী লীগে ‘ছদ্মবেশী’দের নিয়ে কাদেরের উদ্বেগ

Next Post

বায়ু দূষণে বুদ্ধি কমছে মানুষের

Next Post

বায়ু দূষণে বুদ্ধি কমছে মানুষের

ডোনাল্ড ট্রাম্প-জন ম্যাককেইনের শেষকৃত্য

ম্যাককেইনের শেষকৃত্যে ট্রাম্পের থাকতে মানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT