চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ সিগারেটে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 09, আগস্ট 2018
in বাংলাদেশ
A A

আকিজ গ্রুপের টোব্যাকো ব্যবসা কিনে নেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বেসরকারি খাতে একক বৃহত্তম বিদেশী বিনিয়োগ করলো জাপান টোব্যাকো ইনকর্পোরেটেড (জেটি)। সোমবার দেড় বিলিয়ন ডলার বা প্রায় ১২শ ৪০ কোটি টাকায় এই দুই কোম্পানির মধ্যে চুক্তি সাক্ষর হয়।

বিজনেস ম্যাগজিন ফোর্বস জানায়, উন্নত দেশগুলোর মানুষ যখন ধূমপান ছেড়ে দিচ্ছে, সেখানে জাপানের কোম্পানির এই অধিগ্রহণ একটি আক্রমণাত্মক ধাক্কা।

তবে জেটি’র ভাইস প্রেসিডেন্ট মুতছো ইওয়াই বলেন, এই বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের ব্যবসায়িক গতিশীলতা বৃদ্ধি করলাম, যা জেটি গ্রুপের একটি অন্যতম উপাদান।

চুক্তির বিষয়ে জেটি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম সিগারেটের বাজার। আকিজ বাংলাদেশে এই খাতের দ্বিতীয় বৃহত্তম টোব্যাকো কোম্পানি। দেশের টোব্যাকো খাতের ২০ শতাংশ শেয়ারও আকিজের।

আকিজের সিগারেট ব্যবসা অধিগ্রহণের মধ্যদিয়ে মূলত বাংলাদেশে জাপানি এই কোম্পানির ব্যাপক উপস্থিতি ঘটলো। এই চুক্তির আগে জেটি তাদের উইনস্টোন ব্রান্ড দিয়ে শুন্য দশমিক ১ শতাংশ শেয়ার নিয়েছে। আকিজ চুক্তিভিত্তিক উৎপাদক হিসেবে বাংলাদেশে ফিলিপ মরিসের মালব্রো এবং জেটির উইনস্টোন উৎপাদন করে।

বাংলাদেশে জেটির এত বড় বিনিয়োগ কেন?
আকিজের লাভের তুলনায় জেটির দেড়শ বিলিয়নের অধিগ্রহণ কিছুটা ফাঁপা মনে হতে পারে। কিন্তু বাজার কৌশলের ক্ষেত্রে জাপানের কোম্পানিটি এখানে দীর্ঘমেয়াদি খেলা খেলছে।

আকিজের ব্যবসার বর্তমান অবস্থা ও বিতরণ নেটওয়ার্ক জেটিকে তার পণ্য ভোক্তাদের কাছে পৌঁছাতে সহায়তা করবে। জেটির ধারণা, বাংলাদেশে টোব্যাকো বাজার বছরে ২ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

এছাড়া আকিজের সিগারেট ব্রান্ড, যেমন- শেখ এবং নেভি নিম্ন আয়ের ও পল্লী এলাকায় বসবসাকারী মানুষের কাছে জনপ্রিয়। যেহেতু বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে এবং বেশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, সুতরাং এই ধারা জেটির পক্ষে কাজ করবে।

বাংলাদেশের খুচরা বাজারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রেতারা এখানে যেকোন সংখ্যক সিগারেট কিনে থাকে। ফলে এই প্রবণতা কোম্পানিগুলোকে নির্দিষ্ট সংখ্যক রাজস্ব অব্যাহত রাখতে সহায়তা করে।

সরকারের পক্ষ থেকেও একটি প্রণোদনা আসে। বাংলাদেশের রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন করের (ভ্যাট) একটি বড় উৎস টোব্যাকো। ফলে সরকার স্বাস্থ্যকর্মীদের দিকে সমান্য মনোযোগ দেয়।

স্বাস্থ্যকর্মীরা বলে থাকেন, সিগারেটের দাম বাড়ালে লোকজন তা কিনতে অনুৎসাহী হবে। অবশ্য টোব্যাকো কোম্পানিগুলো এই দাম বৃদ্ধির কারণে ক্রেতা হারানোর কিছুটা ভয়ে থাকে।

Tags: জেটিবিদেশী বিনিয়োগশেখসিগারেট
Previous Post

বাবা সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন: ত্রপা

Next Post

সত্যিই কি বিতাড়িত হবে আসামের ৪০ লাখ মানুষ?

Next Post
আসাম

সত্যিই কি বিতাড়িত হবে আসামের ৪০ লাখ মানুষ?

কোটবাড়ি-কুবি সড়কের নাজেহাল অবস্থা, ভোগান্তি চরমে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT