চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটবাড়ি-কুবি সড়কের নাজেহাল অবস্থা, ভোগান্তি চরমে

ফরহাদুর রহমান by ফরহাদুর রহমান
6:42 অপরাহ্ন 09, আগস্ট 2018
in কুমিল্লা, জনপদ
A A

সড়কে এখানে সেখানে গর্ত, গর্তের মাঝে আবার ছোট বড় ইট-কংক্রিট। বৃষ্টির পানি আর রাস্তার মাটি মিশে কাদায় একাকার। কুমিল্লা কোটবাড়ি মোড় থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মাত্র আড়াই কিলোমিটার রাস্তায় অন্তত ছয়টি স্থানে এমন অবস্থা দৃশ্যমান। ফলে এই সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষের পোহাতে হচ্ছে ভোগান্তি।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত রাস্তার সংস্কার হচ্ছে না বলেই এমন অবস্থা হয়েছে। এই রোডে চলাচলকারী সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান আর পর্যটনপ্রবন এলাকা হওয়ায় সারাবছরই এ রাস্তায় গাড়ির চাপ থাকে। ফলে অল্প কিছুদিন পরপরই রাস্তার এমন বেহাল দশা তৈরি হয়।

কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার, বৌদ্ধ মন্দির, ডাইনোসর পার্কসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পার্কের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই রাস্তায় চলাচল করে। সবাইকেই ভোগান্তিতে পড়তে হচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আওয়াল চৌধুরী বলেন, সড়কটি খারাপ হওয়ায় অনেক সময় বিকল্প সরু পথে শহরে বাস ও মাইক্রোবাস চলাচল করতে হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল ফজলের সাথে কথা বলে জানা যায়, রাস্তাটি পূর্বে লালমাই মৌজা তথা এলজিইডির অন্তর্ভূক্ত ছিল। ২০১৫ সালে সিটি কর্পোরেশনের আবেদনের প্রেক্ষিতে রাস্তাটি কর্পোরেশনের দায়িত্বে দেওয়া হয়। সেসময় রাস্তাটির সংস্কারের জন্য দরপত্রের আহবান করলেও দায়িত্ব পরিবর্তন হওয়ার কারণে তা বাতিল করা হয়।

বর্তমানে রাস্তাটি সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে উন্নয়ন প্রকল্পের ভিতরে আছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু সায়েম ভুঁইয়া।

তিনি বলেন, সড়কটির দৈর্ঘ্য ২ দশমিক ৭৫ কিলোমিটার। এটিকে জাদুঘর সড়কও বলা হয়। জাইকার অর্থায়নে এই রাস্তাসহ সালমানপুর ও আশেপাশের বেশ কয়েকটি রাস্তার মেরামত,সংস্কার ও নালা নির্মান প্রকল্প রয়েছে। এ জন্য ৩৮ কোটি ১৫ লক্ষ ৭০ হাজার ২৬৮ টাকার কর্মসূচী আছে। যত দ্রুত সম্ভব কাজ শুরু হবে।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, বৃষ্টির কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর ভোগান্তি পোহাতে হবে না।

Tags: কুমিল্লাকুমিল্লা বিশ্ববিদ্যালয়বেহাল সড়ক
Previous Post

সত্যিই কি বিতাড়িত হবে আসামের ৪০ লাখ মানুষ?

Next Post

শোকের অনুষ্ঠানে মুচকি হাসি, ট্রলের শিকার অভিষেক

Next Post

শোকের অনুষ্ঠানে মুচকি হাসি, ট্রলের শিকার অভিষেক

অনলাইনে আসছে ‘ঢাকা অ্যাটাক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT