চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে, সেটা হতে পারে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 09, অক্টোবর 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: যে দলের নেতা ভারত সফরে গিয়ে গঙ্গার মতো একটা বিশাল নদীর পানির হিস্যার কথা বলতে ভুলে যায়, সেই দল এখন ১.৮২ কিউসেক পানি ভারতীয়দের পান করার জন্য দেওয়াতে এতো কথা বলে কোন মুখে?  আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে সেটা হতে পারে না।

বিএনপি নেতাদের সমালোচনা করে বুধবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে যোগদান ও ভারতের দিল্লি সফরের অর্জন ও সফলতা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতে এলপিজি গ্যাস রপ্তানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: যারা এখানে বলছেন ‘গ্যাস দিয়ে দিচ্ছে, গ্যাস দিয়ে দিচ্ছে’ আর এটা নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার, বিশেষ করে বিএনপি; আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, ১৯৯৬  সালে ক্ষমতায় এসে আমি আমেরিকা এবং ভারতে গ্যাস রপ্তানি করতে চাইনি বলে ২০০১-এ ক্ষমতায় আসতে পারিনি। ৫০ বছরের জন্য দেশের জনগণের জন্য গ্যাস সংরক্ষণ করার কথা বলেছি। আর সেসময় বিএনপি গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলো। আমি বলেছিলাম, গ্যাস রপ্তানি করতে পারবে না। সেটা হয়নি। আমার কথা হচ্ছে, যারা প্রশ্নটা তুলে তারা অতীতটা ভুলে যার তাড়াতাড়ি।

তিনি আরও যোগ করেন: বাংলাদেশের কোন স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে, এটা কখনও হতে পারে না। বরং যে যে সমস্যা ছিলো (দুদেশের মধ্যে) সেটা আমরাই সমাধান করেছি।  আর যে গ্যাস ত্রিপুরাকে দেওয়া হচ্ছে, তা আমদানিকৃত বাল্ক থেকে প্রস্তুতকৃত সিলিন্ডারজাত এলপিজি গ্যাস। এটা আমরা আমদানি করে পরে ভারতে রপ্তানি করছি। আমারা আমাদের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করছি না। এতে বরং আমরা লাভবান হচ্ছি। আমাদের রপ্তানির তালিকায় নতুন আরেকটি পণ্য যোগ হলো।

ফেনী নদীর থেকে ১.৮২ কিউসেক পানি প্রত্যাহার প্রসঙ্গে সরকার প্রধান বলেন: মহান মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা আমাদের অনেক সহায়তা করেছে। এটা ভুলে গেলে চলবে না। তারা আমাদের বাস্তুচ্যুত মানুষকে জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে। ত্রিপুরা ছিলো আমাদের শক্তিশালী একটি ঘাটি। তারা কিছু চাইলে আমাদের দিতে হবে। আর ফেনী নদী নিয়ে এতো কথা হচ্ছে-সেটার উৎপত্তিস্থল খাগড়াছড়িতে।  ১৬০ কিলোমিটার দীর্ঘ এ নদীর মাত্র ৪০ কিলোমিটার আমাদের ভেতর রয়েছে বাকি অংশের পুরোটাই বাংলাদেশ-ভারত সীমান্তে। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ-ভারতের মধ্যে সীমান্তবর্তী আরও সাতটি নদী রয়েছে। যেগুলো বড় বড় নদী। আর ফেনী নদী থেকে সামান্য ১.৮২ কিউসেক যে পানি প্রত্যাহারের চুক্তি করা হয়েছে, সেটাও খাবার পানির জন্য।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে ৩ থেকে ৬ অক্টোবর দিল্লি সফর করেন। যুক্তরাষ্ট্র সফরে এবার দুইটি সম্মাননা পেয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) তাকে ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত করেছে। আর তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ তাকে ভূষিত করেছে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সম্মাননায়।

দিল্লি সফরে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দেন। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং তিনটি যৌথ প্রকল্পের উদ্বোধন করা হয়।

Tags: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর ভারত সফরশেখ হাসিনা
Previous Post

আবরার হত্যার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Next Post

আবরার হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

Next Post

আবরার হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

পুরনো ছবি

হারে শুরু 'এ' দলের ওয়ানডে সিরিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT