চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি চায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 09, অক্টোবর 2019
in আদালত
A A

বুয়েট ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যায় যারা দায়ী তাদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে আজ এই দাবি জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন: ‘আমি মনে করি দুষ্কৃতিকারীদের কোন দল ও পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা দুষ্কৃতিকারী। যারা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তারা মেধাবী ছাত্র হলেও তারা মানুষ না, কারণ কোনো মানুষ এমন নির্মমভাবে কাউকে পিটিয়ে হত্যা করতে পারে না।’

আবরার হত্যাকাণ্ডের বিচার নিয়ে যেন কোনো রাজনীতি না হয় সে আহবান জানিয়ে অ্যাডভোকেট আমিন উদ্দিন বলেন: ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকল ধরনের অপরাধ-নির্যাতনের বিরোধী। আমরা বুয়েট ছাত্র আবরারকে নির্মম ভাবে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা জানাই। এবং এঘটনায় যারা দায়ী তাদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’

এসংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন ও কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামীম সরদার উপস্থিত ছিলেন।

অন্যদিকে আবরার হত্যার প্রতিক্রিয়া জানিয়ে একই স্থানে আজ আলাদা আরেকটি সংবাদ সম্মেলন করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন: ‘আজ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে আছে। এবং একটির পর একটি হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে, কিন্তু কোনটিরই বিচার হচ্ছে না। লোক দেখানো কিছু গ্রেফতার হলেও প্রকৃত আসামিরা থেকে যাচ্ছে পর্দার অন্তরালে।’

ছাত্র নামধারী একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের অপরাধের সীমা ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন: আবরার হত্যার দ্রুত বিচার সম্পূর্ণ করতে হবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এমন হত্যাকাণ্ড কোন ভাবেই মেনে নেয়া যায় না।’

এই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সহ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ ও কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা শাহিন আরা লাইলী।

Tags: আবরার ফাহাদদুষ্কৃতিকারীসুপ্রিম কোর্ট
Previous Post

বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে, সেটা হতে পারে না: প্রধানমন্ত্রী

Next Post

হারে শুরু ‘এ’ দলের ওয়ানডে সিরিজ

Next Post
পুরনো ছবি

হারে শুরু 'এ' দলের ওয়ানডে সিরিজ

নোবেল-রসায়নে নোবেল-রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি

রিচার্জেবল ব্যাটারির কারণে রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT