চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 04, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জয়হীন বাংলাদেশ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। দুবাইয়ে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগে ব্যাট করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এক ম্যাচ পর একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মূলপর্ব থেকে অন্তত একটি জয় নিয়ে টিম টাইগার্স দেশে ফিরতে পারে কিনা কিনা; সেটিই দেখার।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, শামীম হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

আগস্টে মিরপুরে দ্বিতীয় সারির অস্ট্রেলিয়া দলকে ৪-১এ টি-টুয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। সেই প্রেক্ষাপটের সঙ্গে এখনকার বাস্তবতার কোনো মিল নেই। অস্ট্রেলিয়া খেলছে দুর্দান্ত ক্রিকেট। উল্টো পথে বাংলাদেশ।

খেলা হচ্ছে ভিন্ন কন্ডিশনে। যেখানে মানিয়ে নিতে পারছে না বাংলাদেশ। যেমনটা মিরপুরে মানিয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া। প্রতিপক্ষকে বিপদে ফেলতে নিম্নমানের উইকেট বানিয়ে খেলেছে স্বাগতিকরা। যেখানে রান তোলা ছিল পৃথিবীর সবচেয়ে কঠিনতর কাজগুলোর একটি।

বিশ্বকাপে দেখা যাচ্ছে সত্যিকার শক্তি-সামর্থ্য। হোম কন্ডিশনের সুবিধা ছাড়া নিজেদের ব্যাটিং যে যাচ্ছেতাই, সেটি প্রমাণ করে চলেছে টাইগার দল। হারের বৃত্ত থেকেও বের হওয়া যাচ্ছে না।

অস্ট্রেলিয়া সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে। তিন ম্যাচে তাদের জয় দুটিতে। বাংলাদেশকে হারালে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা সাউথ আফ্রিকাকে ছুঁয়ে ফেলবে অ্যারন ফিঞ্চের দল।

প্রোটিয়ারা মঙ্গলবার বাংলাদেশকে হারায় ৬ উইকেটে। ৪ ম্যাচে তাদের জয় তিনটি। চার ম্যাচের চারটিতেই জিতে ‘বি’ গ্রুপ থেকে সেমির দরজায় এক পা দিয়ে রেখেছে ইংল্যান্ড। অপর দল হিসেবে সেমিতে খেলতে লড়াইটা অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মাঝে।

শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সুযোগ কমে এসেছে। বাংলাদেশ তো হারতে হারতে হিসেবের বাইরে চলে গেছে আগেভাগেই। শ্রীলঙ্কা ও উইন্ডিজের সঙ্গে লড়াই করলেও ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার কাছে পাত্তাই পাননি মাহমুদউল্লাহ-মুশফিকরা।

Tags: দুবাইবাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
Previous Post

আইসিসির মাস সেরার তালিকায় সাকিব

Next Post

জ্বালানি তেলের মূল্য এক লাফে ১৫ টাকা কেন বৃদ্ধি?

Next Post
Gasoline pump nozzle refueling a vehicle at a gas station. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেলের মূল্য এক লাফে ১৫ টাকা কেন বৃদ্ধি?

জাতীয় পার্টির নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে: জাতীয় পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT