চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি তেলের মূল্য এক লাফে ১৫ টাকা কেন বৃদ্ধি?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
4:08 অপরাহ্ন 04, নভেম্বর 2021
in সম্পাদকীয়
A A
Gasoline pump nozzle refueling a vehicle at a gas station. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কারণ দেখিয়ে বুধবার ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে সারাদেশে। তবে অকটেনের দাম ৮৯ টাকা ও পেট্রোলের দাম আগের মতোই প্রতি লিটার ৮৬ টাকাতেই রাখা হয়েছে।

জ্বালানি তেলের মূল্য এক লাফে ১৫ টাকা বৃদ্ধিতে ইতিমধ্যে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেল ব্যবহার হয়ে থাকে তার ৭৩ শতাংশের বেশি হচ্ছে ডিজেল। বিপিসির হিসেব মতে, ২০১৯-২০২০ বছরে সংস্থাটি ৫৫ লাখ ৩ হাজার মেট্রিক টন জ্বালানি তেল বিক্রি করেছে। এরমধ্যে শুধু ডিজেলের পরিমাণই ৪০ লাখ ২৩ হাজার মেট্রিক টন। সড়ক ও নৌ পরিবহন, কৃষির সেচ পাম্প এবং বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রসহ নানা ক্ষেত্রে ডিজেলের ব্যবহার রয়েছে।

দাম বাড়ানো বিষয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান। বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। ভারতে গত ১ নভেম্বর তারিখে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রূপি ছিল, অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম।” বিজ্ঞপ্তিতে যে ভারতের মূল্যকে রেফারেন্স হিসেবে দেখানো হয়েছে, সেখানে আজ (৪ নভেম্বর) জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে। পেট্রোলে লিটারে ৫ রুপি ও ডিজেলে লিটার প্রতি ১০ রুপি হারে কমানোর নির্দেশ দিয়েছে ভারত সরকার।

অবশ্য পরে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, তেল পাচার ঠেকাতে বাধ্য হয়ে তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে কমলে দাম সমন্বয় করা হবে। আমরা মনে করি, করোনাকালে পুরো দেশের উৎপাদন ও অর্থনীতি একটি চ্যালেঞ্জিং সময় পার করছে, এরমধ্যে পরিবহন, কৃষি ও বিদ্যুতের মতো খাতের ব্যবহ্নত জ্বালানি যদি হঠাৎ বেড়ে যায়, তাহলে এর প্রভাব নিশ্চয় শুভকর কিছু হবে না। এরচেয়ে বরং পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, এজন্য করোনার এই সময়ে দাম বাড়ানোর যৌক্তিকতা নেই।

এর বিরূপ প্রভাব আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি। তেলের দাম বাড়ার ঘোষণা আসতে না আসতেই গণপরিবহনের ভাড়া পুনঃনির্ধারণের বিষয়ে বিআরটিএ’কে চিঠি দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। এছাড়া তেলের দাম বৃদ্ধি জনজীবনে বিরূপ প্রতিক্রিয়ার তৈরির পাশাপাশি নিত্যপণ্যের বাজারে আগুন ছড়াবে মন্তব্য করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তেলের দাম কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্য ডিজেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক সমিতি। রাজনৈতিক দলগুলো থেকেও আসছে প্রতিবাদ।

এমন প্রেক্ষাপটে জ্বালানি তেলের মূল্য হঠাৎ বৃদ্ধি দেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আমাদের শঙ্কা। পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই কার্যকর পদক্ষেপ নেবেন বলেই আমরা আশাবাদী।

Tags: পরিবহন ধর্মঘটসম্পাদকীয়
Previous Post

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

Next Post

অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে: জাতীয় পার্টি

Next Post
জাতীয় পার্টির নেতারা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অযৌক্তিকভাবে তেলের দাম বাড়ানো হয়েছে: জাতীয় পার্টি

প্রথম প্রো ভিসি অধ্যাপক হুমায়ুন কবিরের ছবি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো ভিসি হলেন অধ্যাপক হুমায়ুন কবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT