চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বসে না থেকে নিয়মিত নাটকে ১০ সিনেমার নায়িকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
নাটকের জন্য প্রস্তুত তিনজন নায়িকা, বিভিন্ন পোশাকে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে ঢাকাই সিনেমায় মন্দা বিরাজ করছে। নেই শুটিং, বন্ধ সিনেমা হল। অনেকের মতো অভিনয় বেকারত্বের শিকার হয়েছেন অন্তত দশটি সিনেমার নায়িকা মৌমিতা মৌ। বসে না থেকে এবার সিদ্ধান্ত নিলেন ছোটপর্দায় কাজ করবেন! ইতোমধ্যে নাটকে নিয়মিত কাজ ও শুরু করেছেন এই অভিনেত্রী! 

গত কয়েক মাস ধরেই নাটকে কাজ করছেন মৌ। চ্যানেল আই অনলাইনের সঙ্গে তিনি বলেন, অন্য পেশায় যেতে পারবো না। অভিনয় ছাড়া অন্য কাজ ভালো লাগে না। ভেবে দেখলাম একেবারে বসে না থেকে কাজের মধ্যে থাকা ভালো। হোক নাটক, এটা তো অভিনয়েরই জায়গা। শুরুতে টুকটাক কাজ শুরু করলেও এখন পুরোপুরি নিয়মিত হয়েছি। তবে ভাবিনি নাটকে ব্যস্ততা বাড়বে।

অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে একটি নাটকের দৃশ্যে মৌমিতা মৌ

গেল ঈদের জন্য পাঁচটি নাটকে কাজ করেছেন মৌমিতা মৌ। একাধিক সিরিয়ালেও কাজ করছেন। নাটকে তার সহশিল্পী হিসেবে পেয়েছেন মীর সাব্বির, আনিসুর রহমান মিলন, আরফান আহমেদ, মারজুক রাসেলদের মতো অভিনেতাদের। তিনি বললেন, সিরিয়াল দিয়েই নাটকে কাজ শুরু করেছিলাম। এরপর সিঙ্গেল নাটকে কাজ করি। অল্প সময়ে এমন রেসপন্স পাবো ভাবিনি। মাসের বেশিরভাগ দিনই আমার শুটিং ব্যস্ততা থাকছে। আমি খুব এনজয় করছি। অভিনয়ের চর্চাটাও ঠিকমতো হচ্ছে।

সিনেমার নায়িকাদের নাটকে কাজ করলে আবেদন কমে যায় কিনা জানতে চাইলে মৌমিতা মৌ বলেন, আবেদনটা আসে কাজ দিয়েই। কাজ না থাকলে আবেদন দিয়ে কী আসে যায়! নায়িকা হয়ে যদি নাম কামিয়ে বেকার বসে থাকি, তাহলে সেই আবেদন দু-একবছরের বেশি থাকবে না। তাই অভিনয় ও কাজের মধ্যে থেকে নিয়মিত স্ক্রিনে থাকাই আসল বলে মনে করি।

আবেদন একজিনিস আর শিল্পীসত্তাটা আরেক জিনিস উল্লেখ মৌ আরও বলেন, শিল্পীসত্তা বোধ থেকে বসে না থেকে নাটকে কাজ করছি। একজন মানুষের জনপ্রিয়তা কোন মাধ্যম থেকে আসে বলা মুশকিল। হতে পারে, আমি নিয়মিত নাটকে ভালো ভালো কাজ করে প্রতিষ্ঠিত হয়ে গেলাম। তবে হ্যাঁ, সবার সবখানে ভাগ্য অনুকূলে থাকে না। নাটক করেই নুসরাত ইমরোজ তিশা আপু, মেহজাবীন, তানজিন তিশার মতো অনেকেই আজ সিনেমার অনেক নায়িকার চেয়ে জনপ্রিয়। তাদের সবাই চেনে।

সিনেমা হচ্ছে গ্ল্যামার জগৎ। অভিনয়ের চেয়ে এ মাধ্যমে গ্ল্যামারকে বেশি প্রাধান্য দেয়া হয় বলে মনে করেন মৌমিতা মৌ। তার নতুন অভিজ্ঞতা হচ্ছে, নাটকে গ্ল্যামারের চেয়ে অভিনয়টাকেই সবচেয়ে প্রাধান্য দেয়া হয়। চেহারায় কিছুই আসে যায় না। অভিনয় জানা বাধ্যতামূলক। সিনেমার নায়িকা হয়ে অভিনয় এবং নাটকে অভিনয় নিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে মৌমিতার।

নাটকের অভিনেত্রী ও নির্মাতা ছবি, দুইজন নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, সিনেমায় অভিনয়ে দুর্বল হলেও ডাবিং, প্রম্প, গান সবকিছু মিলিয়ে ম্যানেজ করা যায়। কিন্তু নাটকে যতই সুন্দর হোক না কেন অভিনয় জানতেই হবে। সিনেমার ডাবিংয়ে সংলাপ ঠিক করা হলেও নাটকে সরাসরি চিত্রনাট্য পড়ে সংলাপ দিতে হয়। এ জিনিসটা শুরুতে একটু অসুবিধা থাকলেও এ সব ঠিক হয়ে গেছে।

মৌমিতা বলেন, সিনেমার মানুষ অনেক বেশি আন্তরিক। একটা সিনেমা শেষ করতে প্রায় দুই মাস লেগে যায়। এর ফলে নিজেদের মধ্যে আন্তরিকতা তৈরি হয়। কিন্তু নাটক তো দু-একদিনের ডেট নিয়ে শুটিং করা হয়। তাই এখানকার মানুষরা বেশি পেশাদার। তিনি বলেন, সিনেমায় কাজ করাটা আমার পরিবার কোনোভাবেই সাপোর্ট দিত না। কিন্তু এখন বন্ধু, পরিবার, আত্মীয় স্বজনরা নাটকে কাজ করায় সবাই সাপোর্ট করছে। তবে সুযোগ এলে অবশ্যই আবার সিনেমায় কাজ করবো।

সিনেমার নায়িকা হয়েই ২০১৩ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন মৌমিতা মৌ। তোমারই আছি তোমারই থাকবো, তুই শুধু আমার, মাস্তানি, মাটির পরী, অন্ধকার জগৎ-এর মতো মুক্তিপ্রাপ্ত সিনেমায় অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় তার অভিনীত রাগী, দরদ, রক্তাত্ব সুলতানা সিনেমাগুলো। তবে মৌ সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ সিনেমার জন্য।  

Tags: আনিসুর রহমান মিলনআরফান আহমেদইমরোজ তিশাতানজিন তিশামীর সাব্বিরমেহজাবীনমৌমিতা মৌলিড বিনোদন
Previous Post

ভারতে প্রতি ১৫ মিনিটে একটি ধর্ষণ

Next Post

করোনা সঙ্কটে প্রয়োজন সমন্বিত বৈশ্বিক কার্যক্রম: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী করোনা সঙ্কটে বৈশ্বিক সমন্বিত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সঙ্কটে প্রয়োজন সমন্বিত বৈশ্বিক কার্যক্রম: অর্থমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিনহা হত্যা মামলা: ১২ আসামির জবানবন্দি রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT