চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা মামলা: ১২ আসামির জবানবন্দি রেকর্ড

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:47 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্য ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কক্সবাজার জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে র‌্যাবের একটি দল তাদের চার জনকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর এবং মোহাম্মদ দেলোয়ার হোসেনের আদালতে হাজির করে। পরে চার পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল সাফানুল করিম ও কামাল হোসেনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সহকারী উপ পরিদর্শক লিটন মিয়া ও কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনকে তামান্না ফারাহ এর আদালতের খাস কামরায় নিয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড করা শুরু করে।

বিকেল ৫টার দিকে তাদের জবানবন্দি গ্রহণ শেষ হয়। এর আগে সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জবানবন্দি গ্রহণ শেষে আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের সাথে সংক্ষিপ্ত ব্রিফিংকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র এ এস পি খায়রুল ইসলাম জানান, সিনহা হত্যা মামলায় ১৩ জন আসামির মধ্যে ১২ জনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

শুধুমাত্র ২ নং আসামি বরখাস্ত ওসি প্রদীপ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়নি। এতে মামলা তদন্তে কোন বিঘ্ন ঘটবে না।

তিনি জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা ঘটনার সবিস্তারে বর্ননা দিয়েছেন। আশা করি তারা আমাদের কাছে যা স্বীকার করেছেন আদালতেও তাই বলেছেন।

সিনহা হত্যা মামলায় আজ জবানবন্দি দেয়া সর্বশেষ চার আসামি হচ্ছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।

র‌্যাব-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘গত ২৪ আগস্ট সিনহা হত্যা মামলার আসামী পুলিশের চার সদস্যকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মন্জুর করেছিল আদালত। আদালতের আদেশ পেয়ে গত ৬ সেপ্টেম্বর পুলিশের চার সদস্যদের দ্বিতীয় দফা রিমান্ডের জন্য জিজ্ঞাসাবাদ শুরু করে র‌্যাব। আজ বুধবার চার দিনের রিমান্ড শেষে তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।’

এর আগে উক্ত মামলায় বরখাস্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দ দুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে প্রদীপকে চার দফায় ১৫ দিন এবং লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতকে তিন দফায় ১৪ দিন করে রিমান্ডে নেয়া হয়। লিয়াকত ও নন্দ দুলাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এই মামলায় গ্রেফতার হওয়া এপিবিএন এর ৩ সদস্য এবং পুলিশের করা মামলার ৩ স্বাক্ষী সহ এপর্যন্ত ১২ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Tags: সিনহা হত্যা মামলা
Previous Post

করোনা সঙ্কটে প্রয়োজন সমন্বিত বৈশ্বিক কার্যক্রম: অর্থমন্ত্রী

Next Post

ঢাবি’র চাকরি হারালেন সেই শিক্ষক

Next Post
প্রফেসর মোহাম্মদ আলী, একজন শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি’র চাকরি হারালেন সেই শিক্ষক

মসজিদে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

দগ্ধদের ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ যেন দ্রুত বাস্তবায়ন হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT