চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলে-ব্যাটে বাংলাদেশের দিন

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:12 অপরাহ্ন 16, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: লাল বলের ক্রিকেটে ১০ ইনিংস পর ফিফটি পেরোনো জুটি আসল ওপেনিংয়ে। তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় অপরাজিত থেকে শেষ করেছেন দ্বিতীয় দিন। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সংগ্রহ ৭৬ রান।

তামিম ৩৯ ও জয় ৩১ রানে অপরাজিত থাকায় বাংলাদেশের ড্রেসিংরুমে স্বস্তির হাওয়া। তার আগে শ্রীলঙ্কাকে চারশর মধ্যে আটকে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। নাঈম হাসানের বোলিং নৈপুণ্যে সফরকারীরা গুটিয়ে যায় ৩৯৭ রানে।

আগের দিন চার উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ২৫৮ রান। ৬ উইকেট হারিয়ে তারা যোগ করেছে আরও ১৩৯ রান।

১ রানের জন্য ডাবল সেঞ্চুরির বীরত্বে নাম লেখাতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৩৯৭ বল খেলে ১৯ চার ও এক ছয়ে ১৯৯ রান করেন লঙ্কান অভিজ্ঞ ব্যাটার। নাঈম হাসানের বলে এগিয়ে এসে মারতে গিয়ে শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা সাকিবের হাতে সহজ ক্যাচ দেন। চার নম্বরে ব্যাট করতে নেমে আউট হন দলের শেষ ব্যাটার হিসেবে।

১৫ মাস আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষের ব্যাটারদের নিয়ে লড়ে চতুর্থ ইনিংসে মহাকাব্যিক ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স। ভেন্যুটিতে এক টেস্ট পর আবার সম্ভাবনা জেগেছিল ডাবল সেঞ্চুরির।

ম্যাথুজকে ফিরিয়ে নাঈম পান ষষ্ঠ শিকারের দেখা। মেহেদী হাসান মিরাজ চোটে পড়ায় ১৫ মাস পর দলে সুযোগ পাওয়া চট্টগ্রামের অফস্পিনার ৩০ ওভারে ১০৫ রান খরচায় নেন ৬ উইকেট। আট ম্যাচের ক্যারিয়ারে এটি তার তৃতীয়বার পাঁচ কিংবা তার বেশি উইকেট শিকার।

সাকিব নিয়েছেন ৩ উইকেট। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একটি। বাংলাদেশের তিন স্পিনার মিলেই শ্রীলঙ্কার দশ উইকেট নিয়েছেন। পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলামকে দর্শক বানিয়ে।

Tags: চট্টগ্রাম টেস্টতামিমনাঈমবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুলম্যাথুজলিড স্পোর্টসসাকিব
Previous Post

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাজার পরিস্থিতি অবনতির আশঙ্কা

Next Post

ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন জোকোভিচ

Next Post
জোকোভিচ ট্রফি জেতার পর চুম্বন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন জোকোভিচ

কৃষক বোরো ধান কাটছেন বর্ষার মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারি বর্ষণে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT