চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন জোকোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 16, মে 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জোকোভিচ ট্রফি জেতার পর চুম্বন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রীক তারকা স্টেফানোস সিৎসিফাসকে সরাসরি সেটে হারিয়ে ষষ্ঠবারের মতো ইতালিয়ান ওপেনের মুকুট জিতলেন নোভাক জোকোভিচ। মেয়েদের এককে তিউনিশিয়ান ওনস জাবেউরকে হারিয়ে ইতালিতে টানা পঞ্চম শিরোপা উঁচিয়ে ধরেছেন পোলিশ তারকা ইগা সুয়াটেক।

রোমে শিরোপা লড়াইয়ে রোববার সিৎসিফাসকে ৬-০, ৭-৬ (৭-৫) সেটে হারিয়ে শিরোপা জিতেছেন জোকার। বিশ্বের একনম্বর টেনিস তারকার চলতি বছরের প্রথম শিরোপা এটি। সিৎসিফাসের বিপক্ষে এটি জোকোভিচের টানা ষষ্ঠ জয়।

ফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরেন জোকোভিচ। সিৎসিফাসকে ফেরার কোনো সুযোগ না দিয়েই প্রথম সেট ৬-০তে জিতে নেন ৩৪ বর্ষী তারকা। দ্বিতীয় সেটে লড়াই হয়েছে বেশ। এ সেটে ৬-৬ এ সমতা হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৭-৫ ব্যবধানে জিতে সরাসরি সেটে শিরোপা নিশ্চিত করেন জোকো।

ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই দেশটি থেকে বিতাড়িত হওয়ার পর গত ফেব্রুয়ারিতে দুবাই চ্যাম্পিয়নশিপ দিয়ে কোর্টে ফেরেন ৩৪ বর্ষী সার্বিয়ান কিংবদন্তি। সেখানে প্রথম দুই রাউন্ডে সরাসরি সেটে জয়ের পর বিদায় নেন কোয়ার্টার ফাইনালে হেরে। পরে তিনি ক্লে-কোর্টের টুর্নামেন্ট মন্টে কার্লো ওপেন থেকে বিদায় নেন প্রথম রাউন্ডে হেরে।

রোমে শিরোপা জেতার পর উচ্ছ্বসিত সার্বিয়ান তারকা, ‘গত দুই সপ্তাহ ধরে পুরনো ফর্মে ফেরার চেষ্টা করছি। বিশ্বাস ছিল, কোর্টে আমার সেরা ফর্মটা রোমেই ফিরবে।’

অন্যদিকে, মেয়েদের এককের ফাইনালে ওনস জাবেউরকে পাত্তাই দেননি সুয়াটেক। প্রথম সেটটা ৬-২ এ জিতে নেয়ার পর পরের সেটটাও সমান ব্যবধানে জেতেন পোলিশ তারকা।

‘এই মৌসুমে অসাধারণ কিছু জয় পেয়েছি। এখন প্যারিসে স্বাধীনভাবে খেলব। জিততেই হবে এমন চাপ নেয়া যাবে না। এটাকে অন্যসব টুর্নামেন্টের মতোই ভাবছি। আশা করছি স্বাভাবিক পারফরম্যান্স বজায় রাখতে পারব।’ ইতালিয়ান ওপেন জেতার পর বলেছেন সুয়াটেক।

Tags: ইতালিয়ান ওপেনজকোভিচলিড স্পোর্টসসিৎসিফাসসুয়াটেক
Previous Post

বলে-ব্যাটে বাংলাদেশের দিন

Next Post

ভারি বর্ষণে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

Next Post
কৃষক বোরো ধান কাটছেন বর্ষার মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারি বর্ষণে বোরো ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

ব্যবসায়িক অফিসে কর্মীরা কম্পিউটার ও ডকুমেন্টের পাশে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি খাতে সপ্তাহে দু’দিন ছুটির কথা ভাবছে সৌদি সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT