চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চাই না: মহেশ বাবু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 10, মে 2022
in বিনোদন
A A
Young man pointing upwards outdoors, natural background, Bengali news context. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী তারকাদের বলিউড সিনেমাতে নাম লেখানো এখন আর নতুন বিষয় নয়! ইতোপূর্বে তারকাদের অনেকেই হেঁটেছেন এই পথে। তবে অন্যান্য দক্ষিণী তারকাদের মত বলিউডে কাজ করার বিন্দু মাত্র ইচ্ছা নেই ভারতের তেলেগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর।

তার মতে, দক্ষিণী ছবিতে কাজ করে যে সুনাম এবং খ্যাতি তিনি অর্জন করেছেন, তাতেই সন্তুষ্ট তিনি।

সম্প্রতি ‘আদিভি সেশের মেজর’-এর প্রথম ঝলক মুক্তির অনুষ্ঠানে এসে এমনটাই জানান অভিনেতা। এছাড়াও হিন্দি ছবির জগৎ নিয়ে তার যে বড়সড় তাচ্ছিল্য রয়েছে তাও প্রকাশ পেল এই দিনের সাক্ষাৎকারে।

সাক্ষাতকারে মহেশ বাবু বলেন, ‘বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না কিংবা ধরে রাখতে পারবে না। তাই ওখানে গিয়ে আমি আমার সময় নষ্ট করতে চাই না।’

সেই সঙ্গে তিনি এও জানান যে, দক্ষিণী ছবিই তার ভালবাসা। এখানেই অন্তরের টান খুঁজে পান তিনি।

অভিনেতার দাবি, ‘আমি হিন্দি ছবি করার প্রস্তাব অনেক পেয়েছি, কিন্তু আমি মনে করি না তারা আমার ওজন বুঝতে পারবেন। তাহলে আমি এমন ইন্ডাস্ট্রিতে কেন কাজ করব! স্টারডম এবং যে সম্মান দক্ষিণে পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার জায়গা ছেড়ে অন্য কোন ছবির দুনিয়ায় যাওয়ার কথা ভাবিনি। আমার লক্ষ্য অনেক বড়।’

এর আগে মহেশ বাবু তার ওটিটি প্রকল্পে উদ্যোগী হওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি স্পষ্ট করেছিলেন যে, বড় পর্দায় বড় মাপের কাজেই তিনি সর্বাধিক আগ্রহী।

অভিনেতা এই মুহূর্তে তার আসন্ন ছবি ‘সরকারু ভারি পাটা’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। পরশুরাম পেটলা পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ মে।

Tags: দক্ষিণী তারকাদক্ষিণী সিনেমাবলিউডমহেশ বাবু
Previous Post

টাঙ্গাইলে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Next Post

ইউক্রেন-রাশিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক বৃহস্পতিবার

Next Post
নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন-রাশিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক বৃহস্পতিবার

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় অশনি এর শক্তিশালী চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT