চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন-রাশিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 10, মে 2022
in আন্তর্জাতিক
A A
নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বিষয়ে মানবিক পরিস্থিতির ক্রমশ অবনতির প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার কূটনীতিকরা এ কথা জানান।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরে এটি হবে নিরাপত্তা পরিষদের ১৬তম বৈঠক। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর চাপ প্রয়োগের অংশ হিসেবে ফ্রান্স ও মেক্সিকোর অনুরোধে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও পরিষদের স্থায়ী সদস্য হিসেবে পরিষদের সিদ্ধান্তের বিরোধীতা ও প্রত্যাখান করার ক্ষমতা রাশিয়ার রয়েছে। সূত্র:বাসস

কূটনীতিকরা জানান, ফ্রান্স এবং মেক্সিকো জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগ অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এবং জাতিসংঘ শিশু তহবিলকে (ইউনিসেফ) বৈঠক ডাকার আহবান জানায়।

চলতি সপ্তাহের শেষ দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি স্কুলে বোমা হামলার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিয়েভ বলেছে এই হামলায় ৬০ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

একই দিনে ইউক্রেনের অনুরোধে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

‘একটি শান্তিপূর্ণ সমাধান’ খুঁজে বের করার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি নরওয়ে ও মেক্সিকোর ‘জোরালো সমর্থনে’ বৃহস্পতিবারের উন্মুক্ত এই বৈঠকের পরে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্ব সম্মত এক বিবৃতি প্রকাশ করবে।

Tags: ইউক্রেন-রাশিয়াবোমা হামলা
Previous Post

বলিউডে গিয়ে সময় নষ্ট করতে চাই না: মহেশ বাবু

Next Post

সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

Next Post
বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় অশনি এর শক্তিশালী চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

কুষ্টিয়ার জেল হাজতখানা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার: ৩ আসামীর আমৃত্যু, ৮ জনের যাবজ্জীবন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT