চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা ও খাদ্য সঙ্কট বিষয়ে দরকার আগাম প্রস্তুতি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
3:36 অপরাহ্ন 16, মে 2022
in সম্পাদকীয়
A A
হাওরে কৃষকের পানিতে কাজের দৃশ্য, ভবিষ্যত খাদ্য সংকটের শঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগেই হাওরে আকস্মিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এবার বৃষ্টির কারণে দেশের সব নদ-নদীতে পানি বাড়ছে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোতে দ্রুত পানি বাড়ায় সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আগামী ১০ দিনের নদীর পানি বৃদ্ধি বিষয়ক প্রতিবেদনে দেশের বিভিন্ন নদীর পানি বিষয়ে খুব একটা নেতিবাচক পূর্বাভাস না থাকলেও মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাতে হঠাৎ বন্যার শঙ্কা রয়েই গেছে। সাম্প্রতিক হাওরের আকস্মিক বন্যা পরিস্থিতি এটির বড় উদাহরণ।

নদী দখল, নদীর প্রবহমান পথে অবৈধ অবকাঠামো এবং দুর্নীতির কারণে নিম্নমানের বাঁধে ভাঙ্গনসহ নানা কারণে দেশের বন্য পরিস্থিতি মাঝে মাঝে বেশ খারাপ হয়ে উঠছে। এসব দিকে জরুরি নজর দেয়া দরকার বলে আমরা মনে করি।

সারাবিশ্ব জুড়ে করোনা মহামারীর কারণে খাদ্যসহ অর্থনৈতিক সঙ্কট প্রকট দেশে দেশে, সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এর প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করেছে। খাদ্য আমদানি-রপ্তানি নির্ভর দেশগুলো স্ব স্ব প্রেক্ষাপটে সমস্যায় পড়েছে। নিজস্ব খাদ্য চাহিদা মেটাতে অনেক দেশই তেল, গম, চালসহ তাদের নিত্য খাদ্যপণ্য রপ্তানি করতে রক্ষণশীল আচরণ শুরু করেছে। আবার রপ্তানি সীমিত করায় তাদের বৈদেশিক মুদ্রা অর্জন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এবং তারা যেসব পণ্য আমদানি করত সেখানেও তারা সমস্যায় পড়ছে। বাংলাদেশেও হঠাৎ মূল্যবৃদ্ধিসহ নানা সমস্যা দেখা দিয়েছে।

বাংলাদেশ মোটামুটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তারপরেও বহু জিনিস আমদানি করতে হয় প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ধান, গম, তেলবীজের নিজস্ব উৎপাদন লক্ষ্যমাত্রা হিসেব করে চাহিদা অনুযায়ী আমদানি পরিকল্পনা করা হয়ে থাকে। আকস্মিক বন্যায় নানা ফসলের ক্ষতি হলে অনেকসময় হিসেবে এলোমেলো হয়ে যায়। এই পরিস্থিতিতে বন্যা বিষয়ে আগে থেকেই সাবধান হওয়া দরকার।

প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোন হাত নেই। তারপরেও ভাঙ্গনপ্রবণ নদী অববাহিকায় বাঁধের অবস্থা দেখা ও আগে থেকে সংস্কার এবং আগাম পূর্বাভাস বুঝে খাদ্য আমদানি ও সংরক্ষণের টেকসই পরিকল্পনা করা জরুরি বলে আমরা মনে করি। এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Tags: খাদ্য সঙ্কটদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিবন্যাসম্পাদকীয়হাওরে বন্যা
Previous Post

দুর্ঘটনার পর সাইমন্ডসকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন একজন

Next Post

বাংলা পঞ্জিকা আবার সংশোধন: নমনীয় হোন

Next Post
বাংলা পঞ্জিকা বই, বাংলা ক্যালেন্ডার ও জ্যোতিষশাস্ত্রের বিশদ বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা পঞ্জিকা আবার সংশোধন: নমনীয় হোন

বাংলাদেশের পানি সংকট ও জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারতের পানি আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে আন্দোলন বেগবান করুন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT