চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্ঘটনার পর সাইমন্ডসকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন একজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 16, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাইমন্ডসকে বাঁচাতে এগিয়ে আসা একজন ব্যক্তি, ক্রিকেটার বা ক্রিকেটপ্রেমী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় শনিবার মধ্যরাতে মারা গেছেন অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপজয়ী তারকার অকাল মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটবিশ্বে। তার মৃত্যুর একদিন পর জানা গেল, দুর্ঘটনার পর বাঁচাতে এগিয়ে এসেছিলেন এক স্থানীয় বাসিন্দা।

কুইন্সল্যান্ড রাজ্যের উত্তরাঞ্চলীয় শহর টাউনসভিলের কাছে সাইমন্ডসের চালানো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ি উল্টে যাওয়ার শব্দ শুনে এগিয়ে এসেছিলেন ওই ব্যক্তি। চেষ্টা করেও ৪৬ বর্ষীকে বাঁচাতে পারেননি। গণমাধ্যমে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

‘সাইমন্ডস সেখানে আটকে ছিলেন, তাকে বের করার চেষ্টা করেছিলাম। কিন্তু বের করতে পারিনি। পরে সিপিআর করা শুরু করি এবং তার পালস পরীক্ষা করেছি। কিন্তু তার কাছ থেকে খুব বেশি সাড়া পাইনি।’

‘পরে জরুরি সেবায় পুলিশ ডেকে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও আঘাতের কারণে দ্রুতই মৃত্যুকোলে ঢলে পড়েন সাইমন্ডস।’

গত মার্চে একদিনের ব্যবধানে অজিদের সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার রডনি মার্শ ও শেন ওয়ার্নের মৃত্যুর খবরে স্তব্ধ হয়েছিল গোটা বিশ্ব। এবার যোগ হলেন সাইমন্ডস। সাইমন্ডস ১৯৯৮-২০০৯ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টেস্ট ও ২৩৮ ওয়ানডে খেলেছেন।

Tags: অস্ট্রেলিয়ালিড স্পোর্টসশেন ওয়ার্ন
Previous Post

তাপদাহে দর্শকদের জন্য স্বস্তির শামিয়ানা

Next Post

বন্যা ও খাদ্য সঙ্কট বিষয়ে দরকার আগাম প্রস্তুতি

Next Post
হাওরে কৃষকের পানিতে কাজের দৃশ্য, ভবিষ্যত খাদ্য সংকটের শঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা ও খাদ্য সঙ্কট বিষয়ে দরকার আগাম প্রস্তুতি

বাংলা পঞ্জিকা বই, বাংলা ক্যালেন্ডার ও জ্যোতিষশাস্ত্রের বিশদ বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা পঞ্জিকা আবার সংশোধন: নমনীয় হোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT