চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের সহায়তায় আ. লীগের ত্রাণ উপ-কমিটির তিন কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:28 অপরাহ্ন 13, জুলাই 2019
in রাজনীতি
A A

বন্যা কবলিত মানুষের মাঝে খাবার এবং ওষুধ বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি। এ  জন্য আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে বরাবরের মতো এবারও আর্তমানবতার সেবায় এগিয়ে যাবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি।

উপ-কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩টি কমিটি গঠন করে বন্যা কবলিত মানুষের খবর নেয়া, সহায়তা দেয়া এবং সহায়তার জন্য ফান্ড গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

সরকারিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের এরইমধ্যে সহায়তা দেয়া শুরু হয়েছে। এর পাশাপাশি দলীয় পর্যায়ে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কার্যক্রম শুরু করলো ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি।

বন্যা পীড়িত এলাকার মানুষের সার্বিক খবর নেয়ার জন্য উপ-কমিটির সদস্যরা কাজ করবেন। এই কার্যক্রম পরিচালনা করবেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। বন্যা শেষ না হওয়া পর্যন্ত সরকারের পাশাপাশি ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির এই কার্যক্রম চলমান থাকবে।

Previous Post

‘আমার কাজ চাপ তৈরি করা’

Next Post

মরগানের ‘ভবিষ্যৎ বাণী’

Next Post

মরগানের ‘ভবিষ্যৎ বাণী’

নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় লর্ডসের বারান্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT