চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় লর্ডসের বারান্দা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
11:09 অপরাহ্ন 13, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

লর্ডস থেকে: দেড় মাস ধরে চলা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শেষ হচ্ছে রোববার। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডস গ্রাউন্ডে প্রথম শিরোপা জয়ের মিশনে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ফাইনালের মহারণে যে দলই জিতুক, বিশ্বক্রিকেট দেখবে নতুন চ্যাম্পিয়ন।

লর্ডসের পরতে পরতে আভিজাত্যের নিদর্শন। যার মধ্যে অন্যতম মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্যাভিলিয়ন। ক্রিকেটারদের ড্রেসিংরুম ও ব্যালকনি ছাড়া তিনতলা ভবনের সম্মুখভাগের পুরোটাই ম্যাচের দিন বরাদ্দ থাকে এমসিসি সদস্যদের জন্য। হাজারো ক্রিকেটবোদ্ধার সামনে রোববার গৌরবের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন ইয়ন মরগান নয়তো কেন উইলিয়ামসন।

এর আগে লর্ডসে বিশ্বকাপ ফাইনাল হয়েছে চারবার। ইংল্যান্ড এখানে ফাইনাল খেলেছিল একবারই। ১৯৭৯ সালে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংলিশদের। ঠিক ৪০ বছর পর পূর্বসূরিদের আক্ষেপ মুছে ফেলার সুযোগ মরগানদের সামনে।

নিউজিল্যান্ডের আক্ষেপ তরতাজা। ব্রেন্ডন ম্যাককালামের দল ২০১৫ বিশ্বকাপের ফাইনালে হেরেছিল সহযোগী আয়োজক অস্ট্রেলিয়ার কাছ। ভেন্যু ছিল মেলর্বোন ক্রিকেট গ্রাউন্ড। লর্ডসে সে আক্ষেপ মুছে ফেলতে তারাও মুখিয়ে।

সেই দলের ছয় ক্রিকেটার আছেন কিউই শিবিরে। হারের অভিজ্ঞতা এবার মরিয়া করে তুলবে নিউজিল্যান্ডকে। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উইলিয়ামসন জানিয়ে গেলেন, দেশকে গর্ব উপহার দেয়ার জন্য প্রস্তুত তার দল।

‘চার বছর আগের থেকে আমরা এখন ভিন্ন একটা দল। ভিন্ন আবহ এখানে। এখন দেখা যাক আমরা কীভাবে দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলাতে পারি। আমাদের প্রতিজ্ঞাবদ্ধ প্রয়াস খুব সাহায্য করবে ভালো কিছু করতে। যে কারণে আমরা চোখ নিবদ্ধ করছি ভালো ক্রিকেট খেলতে। যাতে আমাদের পারফরম্যান্স দিয়ে সাফল্য নিয়ে আসতে পারি।’

গত আসরে বাংলাদেশের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। বাজে সময় পেছনে ফেলে দেশের মাটিতে দারুণ ক্রিকেট খেলে ফেভারিট তকমা নিয়ে ফাইনালে উঠেছে তারা। ইংলিশ অধিনায়ক মরগান এবার সর্বোচ্চটা নিংড়ে দিয়ে শিরোপার মুকুট মাথা তুলতে চান।

‘চার বছর ধরে কঠোর পরিশ্রম, প্রত্যয় ও পরিকল্পনাই আমাদের সামনে সুযোগ নিয়ে এসেছে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার। আমি মনে করি দেশের সবাই আমাদের সঙ্গে রয়েছে। যে সমর্থন আমরা পেয়েছি তা আমাদের ভাগ্যবান করেছে।’

কিউই অধিনায়ক উইলিয়ামসন ফেভারিট মানছেন ইংল্যান্ডকে। তবে স্পটলাইটে না থেকেও বিজয়ের মুকুট পরার প্রত্যয় তার কণ্ঠে।

‘আমি মনে করি ইংল্যান্ড ফেভারিটের খুবই দাবি রাখে। তারা যেভাবে খেলে এসেছে শুরু থেকে, তাতে তারাই ফেভারিট। যাই হোক আমরা ডগ (হাসি)…! আমরা খেলতে চাই এবং ম্যাচটাতে পুরোপুরি মনসংযোগ ঠিক রেখে। বছরজুড়েই দেখছেন, যেকোনো দল যে কাউকেই হারিয়ে দিচ্ছে এবং সেটি ফেভারিট তকমা দূরে সরিয়ে।’

১৯৯২ বিশ্বকাপে শেষবার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। তার আগে ১৯৭৯ ও ১৯৮৭ সালে। ১৩ বছরের মধ্যে তিন-তিনবার বিশ্বকাপ ফাইনালে গিয়ে হারা ইংল্যান্ড ২৭ বছর পর আবারও শিরোপার মঞ্চে। এবার পারবে তারা? নাকি টানা দ্বিতীয় সুযোগে বাজিমাত করবে নিউজিল্যান্ড? রোববারই মিলে যাবে সব প্রশ্নের উত্তর।

Tags: ইংল্যান্ড-নিউজিল্যান্ডউইলিয়ামসনবিশ্বকাপ ফাইনালবিশ্বকাপ-২০১৯মরগানলর্ডস
Previous Post

মরগানের ‘ভবিষ্যৎ বাণী’

Next Post

শেষটা ভালোর ইঙ্গিত দিচ্ছে লন্ডনের আবহাওয়া

Next Post

শেষটা ভালোর ইঙ্গিত দিচ্ছে লন্ডনের আবহাওয়া

টানা বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, বিপদসীমার ওপর নদ-নদীর পানি

টানা বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, বিপদসীমার ওপর নদ-নদীর পানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT