চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হওয়া পোল্ট্রি খামারে কোয়েল পালন

জহির মুন্না by জহির মুন্না
9:19 পূর্বাহ্ন 17, এপ্রিল 2016
in কৃষি
A A

বন্ধ হয়ে যাওয়া পোল্ট্রি খামারে গড়ে উঠেছে কোয়েল পাখির খামার। এক্ষেত্রে ব্যতিক্রম এক নজির গড়েছেন নীলফামারী জেলার বনবিভাগ পাড়ার মমতাজ উদ্দিন এবং কমলা বেগম। এই খামারি দম্পতির সহযোগিতায় বাণিজ্যিকভাবে লাভজনক কোয়েল খামার গড়ার সুযোগ পেয়েছেন নীলফামারীসহ আশপাশ কয়েক জেলার ক্ষতিগ্রস্থ হয়ে বসে থাকা বহু পোল্ট্রি খামারি।

অথচ কয়েক বছর আগেও ওইসব খামারগুলোতে পালন হতো ব্রয়লার বা লেয়ার মুরগী। কিন্তু একদিনের বাচ্চা ও খাদ্যের দামের সঙ্গে বাজার মুল্যের প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যায় একের পর এক ওইসব খামার।

নীলফামারী জেলা সদরের গৌরগ্রাম কীর্তনিয়া গ্রামের কোয়েল খামারি প্রফুল্ল কুমার বলেন, গত কয়েক বছর যাবত পোল্ট্রি খামারের শেডটি খালি পড়ে ছিল। একদিন মমতাজ উদ্দিন এসে জানাল যে, বন্ধ খামার ফেলে না রেখে যদি কোয়েল পালন করি তাহলে কিছু লাভ ঘরে আসবে। তারপর শুরু করেছিলাম। এখন আমার খামারে প্রায় ১ হাজার কোয়েল আছে। যা পালন করে প্রতিবারই কিছু না কিছু লাভ ঘরে আসছে। পোল্ট্রির মতো না হলেও, এটি কম লাভজনক নয় বলে জানাচ্ছেন এই এলাকার একাধিক খামারি।

কোয়েল খামারি মোজাম্মেল হক বলেন, ব্রয়লার বা লেয়ারের থেকে কোয়েলের রোগবালাই কম হয় বলে এতে লোকসান গুণতে হয় না। ফলে এলাকার পরিত্যেক্ত পোল্ট্রি খামারিা কোয়েল পালনে ঝুঁকছে। পোল্ট্রি খামারিদের ঘুরে দাঁড়ানোর এই পথ দেখিয়েছেন মমতাজ উদ্দিন এবং তার স্ত্রী কমলা বেগম। গত সাত আট বছর ধরে তারা কোয়েল খামার গড়ে এনেছেন আর্থিক সাফল্য ও পারিবারিক সম্পদ। একইসঙ্গে তাদের সফলতার উদাহরণ অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে গোটা এলাকার মানুষের মধ্যেই সৃষ্টি করেছেন নতুন করে ঘুরে দাড়ানোর স্বপ্ন।

মমতাজ উদ্দিন বলেন, এক সময় চরম বেকারত্বের সাথে সংগ্রাম করতে গিয়ে চিন্তা করি কোয়েল পালন করা কথা। ২০০৭ সালে প্রথমে শুরু করেন মাত্র ৫শ কোয়েল দিয়ে। এখন তার খামারে দশ হাজার কোয়েল পালন হচ্ছে। এছাড়াও কোয়েলের হ্যাচারি করে বাচ্চা উৎপাদন করছেন। নিজে যখন সফল হলেন তখন ভাবলেন, এলাকার ধ্বংস প্রায় পোল্ট্রি শেডগুলোকে কাজে লাগানোর কথা। একে একে এখন প্রায় দেড়শ খামারে কোয়েলের বাচ্চা প্রদান, আর্থিক ও কারিগরী সহযোগিতা দিয়ে যাচ্ছেন। বলেন, তার নিজের খামারটি দেখেন স্ত্রী কমলা বেগম। আর বিভিন্ন জায়গায় যেসব খামারে বাচ্চা সরবরাহ করা হয়েছে সেগুলি দেখভাল করেন তিনি।

হ্যাচারিসহ কোয়েল খামারের সব ধরনের কাজের সাথে দিনরাত সহযোগিতা করতে পেরে নিজেকে একজন সফল নারী দাবি করেন মমতাজের স্ত্রী কমলা বেগম। সঠিক নিয়ম মেনে কোয়েল খামার করেও যে আর্থিকভাবে সফল হওয়ায় যায় এই দৃষ্টান্তটি উত্তরাঞ্চলের বহু মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত। যা পোল্ট্রি খাতে ক্ষতিগ্রস্থ অন্যান্য এলাকাগুলোর জন্যও হতে পারে অনুসরণীয়।

Tags: নীলফামারীপোল্ট্রি খামার
Previous Post

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত, সুনামি সতর্কতা জারি

Next Post

রিয়ালের আরো এক দাপুটে জয়

Next Post

রিয়ালের আরো এক দাপুটে জয়

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধারকাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT