চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত, সুনামি সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 পূর্বাহ্ন 17, এপ্রিল 2016
in আন্তর্জাতিক
A A

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইকুয়েডর। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৮ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তাৎক্ষণিকভাবে ৭৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউএসজিএস জানায়, প্রথম দফায় মাত্রা ছিলো ৪ দশমিক ৮। আর দ্বিতীয় দফায় ৭ দশমিক ৮।

ভূমিকম্পের মাত্রা ও নিহতের খবর প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট জর্জ গ্লাস। এসময় ভূকম্পন অনুভূত হয়েছে ইকুয়েডরের প্রতিবেশি পেরুতে কলম্বিয়ায়ও। পেরুতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

রাজধানী ‍কিয়েটো থেকে ১৬০ কিলোমিটার দূরে উপকূলীয় অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার পর ইকুয়েডরের ছয়টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ভূমিকম্পের পর সমস্ত এলকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধ্বংস হয়েছে স্থানীয় বিমানবন্দরের টাওয়ার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশের একটি বড় তেল শোধনাগার অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের খবরে বলা হচ্ছে, ভূমিকম্পে উপকূলীয় শহর গুইয়াকুইলের অনেক ভবন ধ্বংস হয়ে গেছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সেন্টার বলছে, উপকূলে বিপজ্জনক ঢেউ ও বাতাস ৩০০ কিলোমিটারের বেশি বেগে আঘাত হানতে পারে।

ইকুয়েডর প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প প্রবন বিং অফ ফায়ারের কাছে অবস্থিত।

Tags: ভূমিকম্প
Previous Post

প্লাস্টিক রিসাইক্লিং খাতের অবদান প্রায় ৩ হাজার কোটি টাকা

Next Post

বন্ধ হওয়া পোল্ট্রি খামারে কোয়েল পালন

Next Post

বন্ধ হওয়া পোল্ট্রি খামারে কোয়েল পালন

রিয়ালের আরো এক দাপুটে জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT