চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দর নগরীতে আপস্টেজ ও অনুস্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 14, জানুয়ারি 2020
in বিনোদন
A A
নাট্যশিল্পীরা বন্দর নগরীতে নাট্য পরিবেশনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুস্বর ‘বিকেন্দ্র অভিমুখ নাট্য আয়োজন’ শিরোনামে ঢাকার বাইরে নাট্য মঞ্চায়নের উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকার বাইরে সময়ে সময়ে অনুস্বর স্বউদ্যোগে এই নাট্য আয়োজন করবে। ঢাকাকেন্দ্রিক নাট্যচর্চার প্রসার ও ঢাকার বাইরের নাট্যপরিমণ্ডলের সঙ্গে যোগাযোগের আকাঙখায় এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এই উদ্যোগের প্রথম আয়োজন আগামী ১৭ ও ১৮ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আয়োজনে অংশ নেবে নাট্যদল আপস্টেজ ও অনুস্বর।

রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে যে ক’জন দিকপাল বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় সমানতালে বিচরণ করেছেন তাদের মধ্যে অন্যতম বুদ্ধদেব বসু। এই সাহিত্যিকের একটি উপন্যাস ও আরেকটি গল্পের নাট্যরূপ নিয়ে বন্দর নগরী চট্টগ্রামের দর্শকদের সঙ্গে একাত্ম হতে আসছে থিয়েটার দল আপস্টেজ ও অনুস্বর।

উদ্বোধনী দিন ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় আপস্টেজ মঞ্চায়ন করবে তাদের নাটক ‘রাত ভ’রে বৃষ্টি’। বুদ্ধদেব বসুর উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নারী-পুরুষের দাম্পত্য টানাপড়েন নিয়ে নাটকটি এরই মধ্যে ঢাকার সুধী মহলে বেশ প্রশংসা পেয়েছে।

উৎসবের দ্বিতীয় দিন ১৮ জানুয়ারি সন্ধ্যার একই সময়ে অনুস্বর মঞ্চায়ন করবে তাদের প্রথম প্রযোজনা ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর গল্প নিয়ে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। ‘অনুদ্ধারণীয়’ নাটকটি ঢাকার বিভিন্ন মঞ্চে সফল প্রদর্শনের পাশাপাশি ভারতের আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশ নিয়েছে।

Tags: অনুস্বরঢাকাথিয়েটারবন্দর নগরীরবীন্দ্রনাথ
Previous Post

নারীর জন্য নারী

Next Post

জম্বু ও কাশ্মীরে বরফ ধসে ৩ ভারতীয় সেনার মৃত্যু

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জম্বু ও কাশ্মীরে বরফ ধসে ৩ ভারতীয় সেনার মৃত্যু

Rajinikanth in Darbar movie poster with guns and weapons. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ দিনেই দেড়শো কোটি রুপি আয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT