চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর জন্য নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:28 অপরাহ্ন 14, জানুয়ারি 2020
in বিনোদন
A A
6th Dhaka International Conference on Women in Cinema with diverse participants. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব চলচ্চিত্রে নারী নির্মাতাদের অংশগ্রহণ অর্ধশতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় নিয়ে শেষ হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলন। ১৩ জানুয়ারি বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে শেষ হয় এই সম্মেলন।

অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলনের শেষ দিনের আলোচনায় এদিন অংশ নেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা-অভিনেত্রী অপরাজিতা ঘোষ, জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক- চলচ্চিত্র নির্মাতা আনোমা রাজাকরুনা, ইতালিয়ান চলচ্চিত্র নির্মাতা-রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা লিয়া বেলটরমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।

এছাড়া এই সম্মেলনে দেশি-বিদেশি অভিনয় শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, প্রযোজক অংশ নেন।

ষষ্ঠ আন্তর্জাতিক নারী নির্মাতা সম্মেলনে আলোচকরা বর্তমান বিশ্বে ও বাংলাদেশের প্রেক্ষাপটে নারী নির্মাতাদের প্রতিবন্ধকা, সুযোগ-সুবিধা, কর্মতৎপরতা, প্রত্যাশা এবং প্রতিকূলতা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

সম্মেলন শেষে ঘোষণা দেওয়া হয় ২০২০ সালে বিশ্ব চলচ্চিত্রে নারী নির্মাতাদের অংশগ্রহণ অর্ধশতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ করতে হবে। বলা হয়, নারী নির্মাতাদের অন্যতম লক্ষ্য হবে চলচ্চিত্র নির্মাণের জন্য অর্থের সংস্থান করা যেখানে নারী, নারীর জন্য কাজ করবে। নারী নির্মাতাদের কাজ হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে গবেষণা করে তাদের চাহিদা অনুযায়ী চলচ্চিত্র নির্মাণ করা এবং আন্তর্জাতিক প্রযোজনা ও পরিবেশনা সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করা।

ঢাকা আন্তর্জাতিক সম্মেলনে নারী ও সিনেমা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ এবারের সম্মেলন উৎসর্গ করা হয় সদ্যপ্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতীতি দেবীকে। তাঁর স্মরণে সম্মেলনের শেষ দিনের শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দেবী। রবিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

প্রতীতি দেবী ১৯২৫ সালের ৪ নভেম্বর জন্মেছেন পুরোনো ঢাকার হৃষীকেশ দাস রোডের এক বাড়িতে। ১৯৪৭ সালের দেশ ভাগের সময় তাদের পরিবারের অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে। কিন্তু পরে নিজের দেশে ফিরে আসেন প্রতীতি দেবী। চিকিৎসা বিজ্ঞানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার জন্য মরণোত্তর দেহদান করে যান তিনি।

Tags: ঋত্বিক ঘটকনারী নির্মাতাপ্রতীতি দেবীলিড বিনোদন
Previous Post

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের নতুন আহ্বায়ক ড. মো: রাব্বী আলম

Next Post

বন্দর নগরীতে আপস্টেজ ও অনুস্বর

Next Post
নাট্যশিল্পীরা বন্দর নগরীতে নাট্য পরিবেশনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্দর নগরীতে আপস্টেজ ও অনুস্বর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জম্বু ও কাশ্মীরে বরফ ধসে ৩ ভারতীয় সেনার মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT