চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বডি ওর্ন ক্যামেরা’ যুগে প্রবেশ করলো কক্সবাজার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:03 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2022
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে পুলিশ সদস্যরা বডি ওর্ন ক্যামেরা পরিধান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার পুলিশে সংযুক্ত হলো অত্যাধুনিক ‘বডি ওর্ন ক্যামেরা’ (বডি ক্যাম)। এখন থেকে দায়িত্বরত পুলিশ সার্জেন্টের শরীরে এই ক্যামেরা সংযুক্ত থাকবে।

প্রাথমিক পর্যায়ে জেলা ট্রাফিক বিভাগ দিয়ে এ ক্যামেরা ব্যবহার এর সূচনা হয়। প্রথম পর্যায়ে ট্রাফিক বিভাগের সদস্যদের দেওয়া হয়েছে এই ক্যামেরা। পর্যায়ক্রমে জেলার ২০ টি ট্রাফিক পয়েন্টে ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হবে।

বৃহস্পতিবার দুপুরে প্রথম পর্যায়ে কক্সবাজার শহরের কলাতলি ডলফিন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যদের শরীরে ‘বডি ওর্ন ক্যামেরা’  লাগানোর মাধ্যমে কার্যক্রমে উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

পুলিশ সুপার বলেন, এই ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। শুধুমাত্র পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই উদ্যোগ। এর মাধ্যমে ট্রাফিক পুলিশ ও নাগরিকদের গতিবিধি নজরদারি করা হবে। এতে উভয় পক্ষ উপকৃত হবে। এর আগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে এই ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু হয়। পর্যটন শহরে ট্রাফিকের পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরতদের ‘বডি ওর্ন’ ক্যামেরা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন,‘একজন পুলিশ অফিসার এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা আমরা বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি করব। শুধু নজরদারি নয়, পুলিশের কার্যক্রম রেকর্ডেও থাকবে। ফলে তাদের কাজের স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত হবে।’

কক্সবাজারে পুলিশ সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

এক প্রশ্নের জবাবে মো. হাসানুজ্জামান বলেন, ‘এটা একেবারেই পুলিশের নিজস্ব কাজের জন্য। এর মাধ্যমে সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারীদের নিয়ন্ত্রণ কার্যক্রম এর সঙ্গে অন্তর্ভুক্ত। একজন পুলিশ রাস্তায় কিংবা কোনো বাসায় অথবা কোনো এলাকায়, প্রতিষ্ঠানে গিয়ে কার সঙ্গে কথা বলছেন, কী কী কথা হচ্ছে, সেগুলো ১২ ঘন্টা রেকর্ডে থাকবে ক্যামেরায়। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনাই আমাদের একমাত্র উদ্দেশ্য। বিশ্বের অনেক উন্নত, সভ্য দেশে বডি ওর্ন ক্যামেরার কার্যক্রম চালু আছে।’

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার রাকিব উর রাজ, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আমজাদ হোসেন, টিআই শওকত হোসেন, টিআই নির্মল দেব নাথ, টিআই তুহিন আহমেদ, টিআই মোশারফ হোসেন খান, সার্জেন্ট ফেরদৌসসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা।

Tags: কক্সবাজারবডি ওর্ন ক্যামেরা
Previous Post

কুয়েতে নারী সেনারা অস্ত্র ছাড়া যুদ্ধে অংশ নিতে পারবে

Next Post

সিনেমার সাদা মনের মানুষকে স্মরণ

Next Post
চ্যানেল আই অনলাইন এর বিভিন্ন সাংবাদিক ও কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার সাদা মনের মানুষকে স্মরণ

ক্রিকেটার সাকিব পেটের ব্যথায় অনুশীলনে অংশ নেননি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেটের পীড়ায় ভুগছেন সাকিব, আসেননি অনুশীলনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT