চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে নারী সেনারা অস্ত্র ছাড়া যুদ্ধে অংশ নিতে পারবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2022
in আন্তর্জাতিক
A A
একজন নারী সেনা ও একজন সাধারণ নারী সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত সেনাবাহিনী নারীদের যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দিলেও দেয়নি অস্ত্র ব্যবহারের অধিকার। তাই ক্ষোভ প্রকাশ করেছে দেশটির নারী সমাজ।

দ্য ডিফেন্স পোস্টের প্রতিবেদনে বলা হয়, কুয়েতে নারী সেনারা যুদ্ধে অংশ নিতে পারবে, তবে তারা অস্ত্র বহন করতে পারবে না। যদি তারা অস্ত্র রাখতেও চায়, তারজন্য একজন পুরুষ অভিভাবকের অনুমতি প্রয়োজন হবে।

এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাধারণ নারীদের মতো নারী সৈন্যদেরও মাথা ঢেকে রাখতে হবে।

সক্রিয়কর্মীরা এ সিদ্ধান্তকে এক ধাপে এগিয়ে, দুই ধাপ পিছিয়ে যাওয়ার মতো অবস্থান বলে মনে করছে।

কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশন এর নারী কমিটির সদস্য এবং ক্রিড়া শিক্ষক ঘাদীর-আল-খাশ্তি বলেন, সেনাবাহিনীতে যোগদানে এসব বিধিনিষেধ কেন প্রয়োগ করা হচ্ছে, তা আমি বুঝতে পারছি না। পুলিশ ফোর্সসহ প্রায় সব ক্ষেত্রেই এখন নারীদের বিচরণ রয়েছে।

খাশ্তি বলেন, স্বৈরশাসক সাদ্দাম হুসেইন যখন কুয়েত আক্রমণ করে তখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট দ্বারা তাকে তাড়িয়ে দেয়ার আগেকার ৭ মাস দেশের অন্য নাগরিকদের সাথে তাকে প্রতিহত করতে আমার মা সাহায্য করেছিলেন। আমার মা তার আবায়ার ভেতরে অস্ত্র লুকিয়ে প্রতিহতকারী দলের সদস্যদের কাছে তা পৌঁছে দিতেন এবং আমার বাবা একাজে তাকে উৎসাহিত করতেন। তাই আমি বুঝতে পারছি না কীসের ভিত্তিতে তারা নারীকে দুর্বল মনে করছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় গত অক্টোবরে কুয়েত নারীদের যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেয় তবে রক্ষণশীল দলের আইনপ্রণেতা হামদান-আল-আযমি এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে এরূপ বিধিনিষেধ আরোপ করা হয়।

হামদি ইসলাম ধর্মের ফতোয়া দিয়ে বলে, নারীদের যুদ্ধে অংশগ্রহণ করার বিষয়টা নারী প্রকৃতির সাথে মানানসই নয়।

কুয়েত উইমেন’স কালচারাল এন্ড সোশ্যাল সোসাইটির প্রধান লুলওয়া সালেহ-আল-মুল্লা বলেন, মন্ত্রণালয়ের বিধিনিষেধ বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। আমরা সংগঠনের মাধ্যমে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

তিনি বলেন, আমাদের নারী শহীদ আছেন যারা নিজেদের ইচ্ছাই যুদ্ধে অংশ নিয়ে জীবন দিয়েছে। তারা কেবল দেশকে ভালোবেসেই এই কাজ করেছে, তাদের কেউ বলে দেয়নি।

বিপদ এবং যুদ্ধক্ষেত্রে মৃত্যু কোনোটাই নারী ও পুরুষের মধ্যে পার্থক্য করে না বলে জানান তিনি।

Tags: কুয়েত
Previous Post

ম্যানইউ খেলোয়াড়রা সেদিন ‘উচ্ছৃঙ্খল’ ছিল

Next Post

‘বডি ওর্ন ক্যামেরা’ যুগে প্রবেশ করলো কক্সবাজার

Next Post
কক্সবাজারে পুলিশ সদস্যরা বডি ওর্ন ক্যামেরা পরিধান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বডি ওর্ন ক্যামেরা’ যুগে প্রবেশ করলো কক্সবাজার

চ্যানেল আই অনলাইন এর বিভিন্ন সাংবাদিক ও কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার সাদা মনের মানুষকে স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT