চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে হাজার কোটি আয়ের পথে ‘ট্রিপল আর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 06, এপ্রিল 2022
in বিনোদন
A A
অভিনেতারা দৌড়াচ্ছে, পটভূমিতে যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির ১২তম দিন পার করেছে এস এস রাজামৌলি পরিচালিত দর্শক কাঙ্খিত ছবি ‘ট্রিপল আর’। সেই সঙ্গে বিশ্বব্যাপী বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে ছবিটি। 

মুক্তির মাত্র ১২ দিনে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৯৩৫ কোটি রুপি।

বলিউড মুভি রিভিউজ বলছে, তেলেগু বক্স অফিসে ১২তম দিনে সিনেমাটির সংগ্রহ ৫ কোটি রুপি। আর মোট সংগ্রহ ৩৫৩ কোটি রুপির বেশি (গ্রস) এবং নেট ২৪০ কোটি রুপি।

তামিল ভার্সন ১২ দিনে সংগ্রহ করেছে ৬৫ কোটি রুপি (গ্রস) এবং কন্নড় ভার্সন ১২ দিনে সংগ্রহ করেছে ৭৫ কোটি রুপি (গ্রস)।

বিশ্ব বক্স অফিসে এক হাজার কোটির ক্লাবে প্রবেশের পথে ‘আরআরআর’। এর জন্য দরকার মাত্র ৬৫ কোটি রুপি। এছাড়াও সিনেমার হিন্দি ভার্সন ২০০ কোটির ক্লাবে প্রবেশের পথে।

এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে আরও দেখা গেছে অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী। সিনেমাটির এখন পর্যন্ত যতো রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবগুলোই ইতিবাচক।

এদিকে মুক্তির আগেই ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে বলে খবর। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি রুপি।

Tags: আরআরআরআলিয়া ভাটএস এস রাজামৌলিজুনিয়র এনটিআররাম চরণ
Previous Post

অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও নেওয়া যাবে ব্যাংক ঋণ

Next Post

আইসিসির ‘মার্চ সেরা’ হওয়ার দৌড়ে যারা

Next Post
বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের ছবি, আইসিসির ‘মার্চ সেরা’ নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির ‘মার্চ সেরা’ হওয়ার দৌড়ে যারা

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস উল্লাসে ভাসছেন, অন্য খেলোয়াড়ের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাঙ্কিংয়ে ৩৭ লাফে ৬৬-তে জয়, ৪ ধাপ পেছালেন লিটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT