চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির ‘মার্চ সেরা’ হওয়ার দৌড়ে যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:07 অপরাহ্ন 06, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের ছবি, আইসিসির ‘মার্চ সেরা’ নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্চ মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হওয়ার দৌড়ে বাবর আজম, প্যাট কামিন্স ও ক্রেইগ ব্র্যাথওয়েট। মেয়েদের বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করে সেরার জন্য মনোনীত হয়েছেন সোফি একলেস্টোন, র‌্যাচেল হেইনেস ও লরা ওলভার্ড।

গত মাসটা স্বপ্নের মতো কাটিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ঘরের মাঠে উসমান খাজা ও আবদুল্লাহ শফিকের পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ৫ ইনিংসে ৭৮ গড়ে ৩৯০ রান করেছেন। করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের হার না মানা ইনিংসও আছে যার মধ্যে।

ওয়ানডে সিরিজেও সেই ধারা বজায় রেখে প্রথম ম্যাচে ৫৭ রান তোলেন। দ্বিতীয় ম্যাচে ১১৮ রান তুলে জয়ে ভূমিকা রেখে আইসিসির মার্চ মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন পাকিস্তান অধিনায়ক।

ইংলিশদের বিপক্ষে টেস্টে নজর কেড়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট আছেন তালিকায়। ৬ ইনিংসে ৩৪১ রান আসে ব্যাটে। গড় ৮৫.২৫। যার মধ্যে ১৬০ রানের অনবদ্য ব্যাটিং শৈলীময় এক ইনিংস আছে।

লাহোর টেস্টের প্রথম ইনিংসে ৫৬ রানে ৫ উইকেট তোলার পর দ্বিতীয় ইনিংসে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে অজিদের সিরিজ নিশ্চিত করায় বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক প্যাট কামিন্স। আছে সেরার দৌড়েও।বিশ্ব নারী ক্রিকেটাররা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে ইংলিশদের ফাইনালে তোলার অন্যতম কারিগর বাঁহাতি স্পিনার সোফি একলেস্টোন। আসরে সর্বোচ্চ ২১ উইকেট তুলেছেন। সেমিফাইনালে ক্যারিয়ারসেরা ৩৬ রানে ৬ উইকেটে নিয়েছেন। দলকে যদিও বিশ্বকাপ জেতাতে পারেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

র‌্যাচেল হেইনেস বিশ্বকাপে ৬২.১২ গড়ে ব্যাট চালিয়ে ৪৯৭ রান তুলে আসরের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক ছিলেন। তিন অর্ধশকের সাথে এক শতক রয়েছে তার।

আসরে ৮ ম্যাচে ৫ অর্ধশতক তুলে ৫৪.১২ গড়ে ৪৩৩ রান তুলেছেন সাউথ আফ্রিকান ওপেনার লরা ওলভার্ড। নজর কেড়েছেন ভারতের বিপক্ষে ৭৯ বলে ৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে সেমি নিশ্চিত করায়।

Tags: একলেস্টোনকামিন্সবাবরব্রাথওয়েটরাচেল হেইনসলিড স্পোর্টস
Previous Post

বক্স অফিসে হাজার কোটি আয়ের পথে ‘ট্রিপল আর’

Next Post

র‌্যাঙ্কিংয়ে ৩৭ লাফে ৬৬-তে জয়, ৪ ধাপ পেছালেন লিটন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস উল্লাসে ভাসছেন, অন্য খেলোয়াড়ের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাঙ্কিংয়ে ৩৭ লাফে ৬৬-তে জয়, ৪ ধাপ পেছালেন লিটন

প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, সংসদে মহিলা সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কখনই কারো কাছে ঋণখেলাপি হয়নি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT