চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই লিখে জীবনের কথা জানাবেন শাহরুখ পত্নী গৌরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
গৌরি খান লাল পোশাকে বসে আছেন, বইয়ের প্রচ্ছদে তার ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতে কাজ না থাকায় করোনাকালীন এই সময়ের শুরু থেকে ঘরবন্দি সময় কাটিয়েছেন বলিউড তারকারা। তবে এই সময়ের সবটা জুড়েই যে তাদের অবসর ছিল এমনটা নয়। বরং করোনাকালীন এই সময়ে অনেক তারকাই নিজেকে আবিষ্কার করেছেন নতুনভাবে। তাদের একজন হলেন শাহরুখ পত্নী গৌরি খান।

সবার কাছে তিনি একজন প্রযোজক এবং ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে পরিচিত হলেও এবার প্রকাশ্যে এল তার আরো এক নতুন প্রতিভা। হ্যাঁ, এবার লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করবেন গৌরি খান!

আসছে বছর ‘মাই লাইফ ইন ডিজাইন’ শিরোনামের তার লেখা একটি বই প্রকাশ করা হবে পেঙ্গুইন এবুরি প্রেসের অধীনে। বইটিতে মূলত থাকবে তার ডিজাইনার হয়ে ওঠার নানা গল্প।

ক্যারিয়ারে গৌরি খান বহুবার নতুন নতুন বিষয় নিয়ে কাজ করেছেন। তবে তার ক্যারিয়ারে সাফল্যের অনন্য মাত্রা এনেছে এই ইন্টিরিয়র ডিজাইনারের কাজটি। আর তাইতো জীবনের এই অভিজ্ঞতা গুলোর কথা বইটির মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চান তিনি।

আসন্ন এই বইটির সম্পর্কে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের কাছে গৌরি জানান যে, আমি সত্যিই খুব আনন্দিত পেঙ্গুইন এবুরি প্রেসের সাথে কাজ করে। ‘মাই লাইফ ইন ডিজাইন’ বইটি আমার খুব কাছের। যার সাথে আমার অনেক পরিশ্রম, আবেগ ও অভিজ্ঞতা জড়িত। আশা করছি বই পড়ে সবার ভালো লাগবে। অনেকে অনুপ্রেরণা পাবে নতুন কিছু করার, যেটি আমার মূল লক্ষ্য।

Tags: গৌরি খান
Previous Post

৬০ বছরে প্রথম আঞ্চলিক মন্দায় এশিয়া

Next Post

শ্রীলঙ্কা সফরের ভাগ্য নির্ধারণ বুধবার

Next Post
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেটের লোগো দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফরের ভাগ্য নির্ধারণ বুধবার

ট্রেনের ভেতরে যাত্রীদের বসার স্থান, বেশিরভাগ আসন পূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের শতভাগ আসনে যাত্রী পরিবহন বুধবার থেকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT