চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের শতভাগ আসনে যাত্রী পরিবহন বুধবার থেকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ট্রেনের ভেতরে যাত্রীদের বসার স্থান, বেশিরভাগ আসন পূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বাস্থ্যবিধি মেনে’ আগামীকাল বুধবার থেকে ট্রেনের শতভাগ আসনে যাত্রী পরিবহনের জন্য টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

৫০ শতাংশ টিকিট অনলাইন ও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি হবে।

মঙ্গলবার রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল, যার সবগুলো টিকিটই অনলাইনে বিক্রি হতো।

৫ মাস ১৮ দিন পর গত শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক, অর্থাৎ মোট আসনের ২৫ শতাংশ কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। বাকি অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে ইস্যু করা হচ্ছিল।

এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় আরও বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়।

Tags: রেলপথ মন্ত্রণালয়
Previous Post

শ্রীলঙ্কা সফরের ভাগ্য নির্ধারণ বুধবার

Next Post

অ্যাকশন বদলে ‘সুফল’ পাচ্ছেন তাইজুল

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাকশন বদলে ‘সুফল’ পাচ্ছেন তাইজুল

সচিব মিড ডে মিলের প্রশিক্ষণ নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিড ডে মিলের জন্য প্রশিক্ষণ অপচয় নয়: সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT