চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় ভ্রাম্যমাণ আদালত, সেই ভিডিও দেখলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 01, মার্চ 2022
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের সঙ্গে তর্কে জড়ানো মডেল ও অভিনেত্রী নাজিফা তুষির সেই ভাইরাল ভিডিওটি দেখলেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চকে ভিডিওটি দেখান তুষির ঘটনা নিয়ে রিটকারী আইনজীবী বদরুদ্দোজা বাবু। এসময় আদালত আইনজীবীর মোবাইলে থাকা ভিডিওটি দেখেন।

এরপর আদালত ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ৭ দিনের মধ্যে অপসারণ বিটিআরসির প্রতি নির্দেশ দেন। এছাড়া আদালত বলেন, ‘যদি ওই নারী মনে করে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডটি আইন অনুযায়ী হয়নি, তাহলে সে উপযুক্ত আদালতে প্রতিকার চাইতে পারেন।’

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারি
আইনজীবী বদরুদ্দোজা বাবু। এসময় আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব।

মাস্ক না পরে বইমেলায় ঘোরাঘুরি করায় ২০ ফেব্রুয়ারি নাজিফা তুষিকে দুইশ টাকা অর্থদণ্ড দেয় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময়ের ভিডিওটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সে ভিডিওতে দেখা যায় দণ্ড দেওয়ার আগে নির্বাহী হাকিমের সঙ্গে তর্ক করছেন তুষি। টেলিভিশন সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করলে উত্তেজিত হয়ে তিনি হাকিমকে বলেন, তাকে জনপরিসরে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে?

এ সময় মনীষা রানী কর্মকার বলেন, ‘এটা একটি আদালত পরিচালনা হচ্ছে, এটা কোনো শুটিং নয়। আপনি স্বাস্থ্যবিধি মানছেন কি না, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সেটা দেখছি। আপনাকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২০০ টাকা অর্থদণ্ড দিচ্ছি।’

পরে মাস্ক না পরার জন্য দুঃখ প্রকাশ করে অর্থদণ্ড পরিশোধ করেন তুষি।

Tags: ভ্রাম্যমাণ আদালতমোবাইল কোর্টহাইকোর্ট
Previous Post

বিএনপিকে নির্বাচনে আনতে কর্মপন্থা নির্ধারণ করবেন সিইসি

Next Post

হেয়ার কালারের নতুন মুখ চঞ্চল চৌধুরী

Next Post

হেয়ার কালারের নতুন মুখ চঞ্চল চৌধুরী

শ্রাবন্তীকে দেখা যাচ্ছে একটি পুতুলের সাথে খেলা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি বিপাকে শ্রাবন্তী, হতে পারে জেল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT