চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি বিপাকে শ্রাবন্তী, হতে পারে জেল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 01, মার্চ 2022
in বিনোদন
A A
শ্রাবন্তীকে দেখা যাচ্ছে একটি পুতুলের সাথে খেলা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জোরপূর্বক বন্যপ্রাণী আটকে রাখার অভিযোগে টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ ধারায় মামলাটি দায়ের হয়েছে। প্রাণী সুরক্ষা দপ্তর থেকে শ্রাবন্তীকে আইনি নোটিশও পাঠিয়েছে। জানা গেছে, ঘটনায় যদি শ্রাবন্তী দোষী প্রমাণিত হন তবে সাত বছরের জেলেও হতে পারে তার !

এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন—‘বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে, এ পরিস্থিতিতে আমি কোনো মন্তব্য করব না।’ তবে শ্রাবন্তীর আইনজীবী এস কে হাবিব উদ্দিন বলেন, ‘আমরা এখনো তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করিনি। খুব শিগগির দেখা করে সঠিক অভিযোগটি জানব।’

এদিকে বন অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ‘এভাবে বন্য প্রাণী বন্দি করে রাখা শুধু অপরাধই নয়, তার মতো একজন পাবলিক ফিগার যদি এমন কাজ করেন তা বাকিদেরও উৎসাহ জোগাবে। তদন্তে তার পূর্ণ সহযোগিতা করা উচিত। তবেই বন্যপ্রাণী সংরক্ষণের এই কাজে আমরা লড়তে পারব।’

গেল ১৫ জানুয়ারি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী। সেখানে একটি বেজি শাবককে কোলে নিয়ে ছিলেন শ্রাবন্তী। তবে বেজির শাবকটির গলায় বেল্ট পরানো ছিল, সঙ্গে যুক্ত ছিল বেশ ভারী একটি শিকল।

ছবিটির ক্যাপশনে লিখেছেন শ্রাবন্তী লিখেছিলেন, ‘আকস্মিকভাবে ছোট্ট কিউট বন্ধুর সঙ্গে দেখা।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘লাভ অ্যানিমেলস। কিউটিপাই।’ আর সেই ছবি নিয়েই নেটিজেনদের তোপের মুখে পড়েন এই টলি অভিনেত্রী।

Tags: টলি অভিনেত্রীশ্রাবন্তী চট্টোপাধ্যায়
Previous Post

হেয়ার কালারের নতুন মুখ চঞ্চল চৌধুরী

Next Post

রাশিয়া নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার করেছে: ইউক্রেন

Next Post
রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার করেছে: ইউক্রেন

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি চিহ্নিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তাল মার্চের প্রথম দিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT