চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নজরদারিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 23, জুন 2015
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের সাবেক দুই প্রেসিডেন্ট জ্যাক শিরাক, নিকোলাস সারকোজি এবং বর্তমান প্রেসিডেন্ট  ফ্রাসোয়া ওলাদ উপর গোপন নজরদারি রেখেছিলো বলে উইকিলিস তথ্য প্রকাশ করেছে।

হুইসেলব্লোয়ার ওয়েবসাইটটিতে এনএসএ থেকে প্রাপ্ত এই দলিলকে উদ্ধৃত করা হয়েছে ‘সর্বোচ্চ গোপনীয় গোয়েন্দা প্রতিবেদন এবং প্রযুক্তিগত দলিল’ বলে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা ফাঁস হওয়া দলিলের তথ্য উপাত্ত বা এর সত্যাসত্য নিয়ে কোন মন্তব্য করি না। ফ্রান্সের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

পূর্বে জার্মান চ্যান্সেলোর এঞ্জেলো মার্কেলের উপর গোপন নজরদারি রাখার অভিযোগ উঠেছিলো এনএসএ’এর বিরুদ্ধে। এনএসএ’এর সাবেক কন্ট্রাকটর এডওয়ার্ড স্নোডেন ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের বিস্তৃত পর্যবেক্ষণের উপর দলিল ফাঁস করে দিলে এই অভিযোগ উঠেছিলো। তবে এই মাসের শুরুর ‍দিকে জার্মানি এ বিষয়ে তাদের তদন্ত কার্যক্রম বন্ধ করে দেয়। আইনগত পদক্ষেপ গ্রহণের ন্যায্যতা প্রতিপাদনের ক্ষেত্রে এনএসএ পর্যাপ্ত প্রমাণাদি সরবরাহে ব্যর্থ হওয়ায় জার্মানি এই সিদ্ধান্ত নেয়।

ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল প্রাসাদের উল্লেখ করে মঙ্গলবার থেকে উইকিলিকস ‘এসপিয়োনেজ এলিসি’ শিরোনামে তথ্য প্রকাশ করা শুরু করে। এই গোপন তথ্য গুলো ‘যোগাযোগের ক্ষেত্রে এনএসএ’এর সরাসরি পর্যবেক্ষণ থেকে উদ্ভুত’ বলে উইকিলিকসের তরফ থেকে জানানো হয়। এখানে যোগাযোগ বলতে ফ্রান্সের সাবেক তিন প্রেসিডেন্ট, ফরাসি মন্ত্রী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতের মধ্যকার যোগাযোগের কথা বলা হয়েছে।

২০১২ সালের প্রকাশিত একটি ফাইলে ইউরোজোন থেকে গ্রিসের সম্ভাব্য বিদায় সম্পর্কে ওলাদের আলোচনা রয়েছে।

Tags: উইকিলিসএনএসএফ্রান্সযুক্তরাষ্ট্র
Previous Post

তেল ছড়িয়ে হালদায় ভয়াবহ দূষণ

Next Post

গতির রেকর্ড ভাঙ্গা মেগা কার

Next Post

গতির রেকর্ড ভাঙ্গা মেগা কার

আজও ভারী বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT