চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেল ছড়িয়ে হালদায় ভয়াবহ দূষণ

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
4:43 অপরাহ্ন 23, জুন 2015
in পরিবেশ
A A

চট্টগ্রামের বোয়ালখালীতে ফার্নেস তেলবাহী ট্রেন দুর্ঘটনায় ভয়াবহ দূষণের শিকার হয়েছে বিশ্বের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। ফার্নেস তেল হালদা নদীর ১০ থেকে ১২ কিলোমিটার উজানেও ছড়িয়ে পরায় হুমকির মুখে পড়েছে মৎস্য প্রজনন।

তেলবাহী ট্রেনটি শুক্রবার দুপুরে দোহাজারী পিকিং প্ল্যান্টে ফার্নেস তেল নিয়ে যাওয়ার সময় বোয়ালখালীর রেল সেতু ভেঙে ইঞ্জিনসহ চারটি ওয়াগন খালে পড়ে যায়। ৫০ টনেরও বেশী তেল কর্ণফুলী ও হালদা নদীতে ছড়িয়ে পড়ে।

হালদা নদী থেকে ডিম সংগ্রহকারী কয়েকজন জানায়, এখানে প্রচুর পরিমানে তেল ছড়িয়ে পড়েছে। নদীর পারের কচুগাছ এবং খড়কুটোগুলাতে প্রচুর পরিমানে তেল পাওয়া গেছে। তেল ছড়িয়ে পড়ায় মাছ, মাটি এবং পানির অনেক ক্ষতি হয়েছে বলে তারা জানান।

জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দে বলেছেন, ফার্নেস তেল হালদার ১০ থেকে ১২ কিলোমিটার উজানে ছড়িয়ে গলদার চিংড়ি পোনা ধ্বংস হয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, আমাদের চেষ্টা হচ্ছে যাতে আরো ক্ষতি হতে না পারে। জোয়ারে ভাসমান তেল যাতে আর ঢুকতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করছি।

তেল ছড়িয়ে নদী দূষণে হালদার প্রাকৃতিক মৎস্য প্রজননে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা । তবে ভারী বর্ষণে ক্ষতির মাত্রা কিছু কমতে পারে বলে মনে করছেন তারা। হালদা গবেষক প্রফেসর মঞ্জুরুল কিবরিয়া বলেন, হালদা নদীতে যে ফার্নেস তেল প্রবেশ করলো এতে করে নতুন সংকটের মুখোমুখি হলো হালদা।

চট্টগ্রামে প্রচুর পরিমানে বৃষ্টি হয়েছে উল্লেখ করে কিবরিয়া বলেন, এই ফার্নেস তেলটা কয়েকদিন স্থায়ী হলে হালদা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতো। পানি আসার ফলে হালদার ক্ষতির পরিমাণ হয়তো কিছুটা কমে আসবে।

Tags: চট্টগ্রামহালদা নদী
Previous Post

টি-টুয়েন্টিতে বিশাল জয় ইংল্যান্ডের

Next Post

ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নজরদারিতে

Next Post

ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের নজরদারিতে

গতির রেকর্ড ভাঙ্গা মেগা কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT