চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সেও বন্ধ হচ্ছে ফেসবুকসহ বেশ কিছু ওয়েবসাইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 19, নভেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আব্দেল হামিদ আবাউদ বুধবারের পুলিশের অভিযানে নিহত হওয়ার পর তদন্তকারীরা আরেক পরিকল্পনাকারী সালাহ আব্দেস সালামকে খুঁজছে। পুলিশের ধারণা শুক্রবারের হামলার পরই সে বেলজিয়ামে পালিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু ওয়েবসাইট বন্ধে সরকারকে অনুমোদন দিয়েছে ফরাসি সংসদ।

১৩ নভেম্বর প্যারিস হামলার সন্দেহভাজনদের ধরতে জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সের বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালায় পুলিশ। বুধবার সেইন্ট ডেনিসে অভিযান চলে রাতভর। সেইন্ট ডেনিসের অভিযানেই পুলিশের গুলিতে নিহত হয় আব্দেল হামিদ আবাউদ। তার হাতের আঙ্গুলের ছাপ দেখে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজেনিয়ুভ জানান, আবাউদ সিরিয়া থেকে গ্রিস হয়ে ফ্রান্সে প্রবেশ করেছিলো। বুধবারে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাগুলির সময় আত্মঘাতি বোমায় নিহত নারী সদস্য আবাউদের চাচাতো বোন বলে ধারণা করছে পুলিশ।

প্যারিসে হামলার পর ইসলামিক স্টেট-আইএস ইউরোপের অন্যান্য স্থানে আরও হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইউরোপোল প্রধান।

একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থা চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু ওয়েবসাইট বন্ধে সরকারকে অনুমোদন দিয়েছে ফরাসি সংসদ। এর আগে প্যারিস হামলার ঘটনায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে তিন মাস করা হয়েছে।

Tags: প্যারিসে হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলাশার্লি হেবদো
Previous Post

প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলনায় কৃষিজমিতে স্থাপনা

Next Post

ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলে মার্কিন নাগরিকসহ নিহত ৫

Next Post

ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলে মার্কিন নাগরিকসহ নিহত ৫

বিপিএল’র জমকালো উদ্বোধন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT