চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলনায় কৃষিজমিতে স্থাপনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 19, নভেম্বর 2015
in কৃষি
A A

কৃষিজমি অধিগ্রহণ করে স্থাপনা নির্মাণে খোদ প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা থাকলেও খুলনার ফুলতলা উপজেলার প্রায় ৩৩ বিঘা কৃষিজমি উপর সাইট এন্ড সার্ভিসেস আবাসিক প্লট নির্মাণের উদ্যোগ নিয়েছে গৃহায়ণ বিভাগ। এতে ওই কৃষি জমির উপর নিভর্রশীল কৃষক পড়েছেন জীবিকা হারানোর শঙ্কায়। ওই এলাকার খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন এলাকাবাসী।

গৃহায়ণ বিভাগের ৩৩ বিঘা জমি অধিগ্রহণের এই উদ্যোগের কারণে তিন শ’রও বেশি কৃষক হারাতে বসেছে তাদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। এদের কেউ পৈত্রিক সূত্রে পাওয়া আবার কেউ  বর্গা নিয়ে এই জমিতে আবাদ করে আসছে প্রায় ৫০-৬০ বছর যাবৎ।

বছরে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ফসল উৎপাদনের এই কৃষি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত কৃষকদের ফেলেছে অকুল পাথারে।

একজন কৃষক বলেন, ৩৩ বিঘা জমি যেখানে প্রচুর ফসল হয়। এলাকার প্রায় ৯৫ শতাংশ মানুষ এর উপর নির্ভরশীল। আরেকজন বলেন, এই জমি যদি অধিগ্রহণ করেই ফেলে তাহলে আমার আর কিছু করে খাওয়ার থাকবে না।

কৃষকজমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেরিত নোটিশের বিরূদ্ধে আপত্তি জানিয়ে স্থানীয় কৃষক বারবার আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি। তারা বলছেন, এ নিয়ে কৃষকদের ওপর হুমকি, চাপ ও বিশেষ প্রলোভন অব্যাহত রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও পড়েছেন দ্বিধাদ্বন্দ্বে।   

ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন বলেন, প্রথমে অধিগ্রহণকারীরা থেমে গিয়েছিলো। কিন্তু পরে জমির অর্ধেক মালিকরা উচ্চমূল্যে জমি অধিগ্রহণে রাজি হয়ে যায়।

প্রশাসনের অনুমতিসাপেক্ষে উক্ত জায়গাটি অধিগ্রহনের প্রস্তাব ছিল বলে জানান গৃহায়ণ কর্তৃপক্ষ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মঈনুল হক বলেন, জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতেই ওই জমি অধিগ্রহণ করা হচ্ছে।

কৃষি বিভাগ জানিয়েছে, কৃষি জমিতে স্থাপনা নির্মাণ খাদ্য নিরাপত্তার ওপর এক ধরণের হুমকি।

Previous Post

প্রাণভিক্ষা না চাইলে যেকোনো মুহূর্তে ফাঁসি

Next Post

ফ্রান্সেও বন্ধ হচ্ছে ফেসবুকসহ বেশ কিছু ওয়েবসাইট

Next Post

ফ্রান্সেও বন্ধ হচ্ছে ফেসবুকসহ বেশ কিছু ওয়েবসাইট

ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলে মার্কিন নাগরিকসহ নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT